Header Premium (728×90)

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা করল বিইআরসি

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্যহারের বিষয়টি জানানো হয়েছে। বুধবার রাত ১২টা থেকে এই আদেশ কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ১৮২ টাকা ৭১ পয়সা। এর আগে সেপ্টেম্বর মাস জুড়ে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। সেই হিসেবে চলতি অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা।

পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮৮২ ডলার। এর আগে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১ দশমিক ০৭৭০ ডলার। অর্থাৎ আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটারে দাম বেড়েছে শূন্য দশমিক ১১ সেন্ট।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২ (খ) ও ৩৪-এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে এই মূল্যহার সমন্বয় করা হয়েছে। বিইআরসি জানায়, ৫ই সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবর পর্যন্ত সময়ে জেট এ-১ এর আন্তর্জাতিক বাজার মূল্য প্ল্যাটস রেটের গড় এবং এই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে এই দাম নির্ধারণ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার রাতে তাদের…

3 minutes ago

যন্তর মন্তরে যাওয়ার পথে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকালো পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান বিক্ষোভের অংশ হিসেবে যন্তর মন্তরে…

12 minutes ago

৭ অক্টোবরের পর বদলে যাওয়া গাজা: সিনওয়ারের সিদ্ধান্ত ও জনমত

২০২২ সালে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের সতর্কবার্তা থেকে শুরু করে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা,…

14 minutes ago

কুমিল্লার বুড়িচংয়ে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

কুমিল্লার বুড়িচং উপজেলায় সরকারি গাছ কাটার অভিযোগে বাকশীমূল ইউনিয়নের ইউপি সদস্য আবুল কাশেমের বিরুদ্ধে মামলা…

19 minutes ago

নেশন্স লিগে জয়রথ অব্যাহত স্পেন ও ইংল্যান্ডের

উয়েফা নেশন্স লিগে স্পেন ও ইংল্যান্ড উভয়ই জয় পেয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে…

25 minutes ago

মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায়, আবেগ ধরে রাখতে পারলেন না স্কালোনি

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে আর্জেন্টিনার জার্সিকে চিরতরে বিদায় জানালেন লিওনেল মেসি। শেষ ম্যাচে বেনিনের…

26 minutes ago

This website uses cookies.