জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ১১টি নির্দিষ্ট খাতের ব্যবসায়ীদের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। এনবিআরের সদস্য (মূসক নীতি) আজিজুর রহমানের সই করা এক আদেশের মাধ্যমে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন এই নিয়মের আওতায় থাকা খাতগুলো হলো—সিগারেট, মোবাইল ফোন, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং এর সংশ্লিষ্ট বিধিমালার আলোকে এনবিআর ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান যদি এই পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি অন্য কোনো ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের ক্ষেত্রেও অনলাইনে রিটার্ন জমা দেওয়ার এই নিয়ম কার্যকর হবে। এছাড়া অনলাইনে দাখিলপত্র পেশ সংক্রান্ত অতীতে জারি করা এনবিআরের আগের সব নির্দেশনা এই আদেশের মাধ্যমে বাতিল বলে গণ্য হবে। তবে রাজস্ব বোর্ড প্রয়োজনে যেকোনো সময় এই তালিকায় নতুন খাত যুক্ত করতে বা বিদ্যমান খাত বাদ দিতে পারবে।
দীর্ঘ তিন বছর পর আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রথম বিভাগ হকি…
২০১৭ সালের একটি রাজনৈতিক মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক সদস্য…
খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় আক্তার ঢালী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা…
সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষকের অংশগ্রহণে ৬৯৫ তম…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ ভবনের নবম তলা থেকে ঝাঁপ দেওয়া এক শিক্ষার্থী প্রাণে বেঁচে…
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে…
This website uses cookies.