সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ স্কাউটস শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে ৬৯৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।
নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। তিনি প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কাউটস শ্যামনগর উপজেলার সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ-সভাপতি ঈদুজ্জামান ইদ্রিস, কাব লিডার মো. আশরাফুল ইসলাম, স্কাউটস শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আব্দুল করিম, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদ, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক শিক্ষক মো. তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক শফিউল আযম, স্কাউট লিডার নিশিত রায় এবং প্রধান শিক্ষক মামুনুর রশিদসহ অন্যান্যরা।
এই ওরিয়েন্টেশন কোর্সে উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন করে মোট ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সংগঠনটির আরও…
শারদীয় দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার…
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের শপিং মল ও দোকানপাট রাত ১০টা…
দীর্ঘ তিন বছর পর আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রথম বিভাগ হকি…
২০১৭ সালের একটি রাজনৈতিক মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক সদস্য…
খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় আক্তার ঢালী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা…
This website uses cookies.