খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আক্তার ঢালী ওই এলাকার মৃত মতলব ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দূর্জনীমহল এলাকায় আক্তার ঢালীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, এর আগে গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে একই এলাকায় আক্তার ঢালীর ছেলে জয় ঢালী (২৭) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। স্থানীয়দের দাবি, ওই রাতে ৪ থেকে ৫ জন হেলমেট পরা ব্যক্তি মোটরসাইকেলে এসে জয় ঢালীকে কুপিয়ে আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
ছেলের হত্যার দেড় মাসেরও কম সময়ের মধ্যে এবার বাবা আক্তার ঢালী গুলিতে নিহত হওয়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে জয় ঢালী ও আক্তার ঢালীর হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সংগঠনটির আরও…
শারদীয় দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার…
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের শপিং মল ও দোকানপাট রাত ১০টা…
দীর্ঘ তিন বছর পর আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রথম বিভাগ হকি…
২০১৭ সালের একটি রাজনৈতিক মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক সদস্য…
সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষকের অংশগ্রহণে ৬৯৫ তম…
This website uses cookies.