Header Premium (728×90)

দুর্গাপূজায় কেনাকাটার জন্য দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেনাকাটার সুবিধার্থে দোকানপাট, শপিং মল ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়েছে, এখন থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব প্রতিষ্ঠান প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ২৩ অক্টোবর থেকে দোকানপাট ও বিপণিবিতানগুলো পুনরায় আগের নিয়মে অর্থাৎ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ দোকান মালিক সমিতি বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে একটি চিঠি দিয়ে এই সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিল। চিঠিতে সমিতির নেতারা উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশের সংকটকালে ব্যবসায়ীরা জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করে আসছেন এবং বর্তমানে রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধ রাখছেন। তবে বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানিসংকটের কারণে দীর্ঘদিন ধরে কেনাবেচা নেই বললেই চলে, যার ফলে ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

ব্যবসায়ীরা চিঠিতে আরও জানান, ঈদ ও দুর্গাপূজার মতো উৎসবগুলোতে বেচাকেনা কিছুটা ভালো হয়। বর্তমানে লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। তাঁরা উল্লেখ করেন, ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংকট শুরুর পর জ্বালানিসংকট তীব্র হলে গত এপ্রিলে সরকার দোকান ও বিপণিবিতান সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা সাতটা করা হয় এবং কোরবানির ঈদের আগে সময়সীমা কিছুটা শিথিল করা হয়। সর্বশেষ গত ১২ আগস্ট সরকার দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা জারি করে। সেই নির্দেশনায় বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বেচাকেনার সুযোগ দেওয়া হয়েছিল এবং সন্ধ্যা সাতটার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা মিজানুর রহমান স্বপন গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার…

22 seconds ago

মোজাম্মেল হক ও ফারজানা রূপার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে অ্যামনেস্টির আহ্বান

একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপার বিরুদ্ধে সাংবাদিকতা সংশ্লিষ্ট…

7 minutes ago

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সংগঠনটির আরও…

1 hour ago

দুর্গাপূজায় দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় বাড়ল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের শপিং মল ও দোকানপাট রাত ১০টা…

1 hour ago

৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ঢাকা প্রথম বিভাগ হকি লিগ

দীর্ঘ তিন বছর পর আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রথম বিভাগ হকি…

1 hour ago

রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পণ, কারাগারে শ্রমিক ও যুবদল নেতা

২০১৭ সালের একটি রাজনৈতিক মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক সদস্য…

1 hour ago

This website uses cookies.