মৃত সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামীরা এখন থেকে আজীবন পারিবারিক পেনশন পাওয়ার সুযোগ পাবেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য তাদের পুনর্বিবাহ না করার শর্ত পালন করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। নতুন নিয়মে সুবিধাভোগীদের প্রতি বছর একবার পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে দাখিল করতে হবে। তবে ৫০ বছরের বেশি বয়সী বিধবাদের ক্ষেত্রে এই শর্তটি প্রযোজ্য হবে না।
প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন এবং ছুটি নগদায়নের নতুন নিয়ম নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়মে চাকরিকালের ওপর ভিত্তি করে পেনশনের হার সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পেনশনযোগ্য চাকরিকাল ৫ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত ধরা হয়েছে। সর্বশেষ মূল বেতনের ওপর ভিত্তি করে এই হার নির্ধারিত হবে। পাঁচ বছর চাকরিকাল পূর্ণ হলে পেনশনের হার হবে মূল বেতনের ২১ শতাংশ। এরপর প্রতি বছর চাকরিকালের সঙ্গে এই হার বাড়তে থাকবে। ১০ বছর চাকরিতে ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ, ২০ বছরে ৭২ শতাংশ, ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ এবং ২৪ বছরে ৮৭ শতাংশ পেনশন পাওয়া যাবে। ২৫ বছর বা তার বেশি সময় চাকরি করলে পেনশনের হার হবে ৯০ শতাংশ।
বিদ্যমান পেনশনভোগীদের জন্য নিট পেনশনের ওপর ভিত্তি করে নতুন হার নির্ধারণ করা হয়েছে। নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত হলে বৃদ্ধির হার হবে ১০০ শতাংশ, যার ফলে নতুন পেনশন হবে ১০ থেকে ১৮ হাজার টাকা। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন পেনশন হবে ১৮ হাজার ১ থেকে ৩৫ হাজার টাকা। ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন পেনশন হবে ৩৫ হাজার ১ থেকে ৪৯ হাজার টাকা। ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন পেনশন হবে ৪৯ হাজার ১ থেকে ৬২ হাজার টাকা। ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশনের ক্ষেত্রে ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন পেনশন সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে বর্তমানে যাঁরা ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তারা নির্ধারিত সময় পর্যন্ত বর্তমান হারেই পেনশন পাবেন এবং পরবর্তীতে প্রজ্ঞাপন অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হবে।
আনুতোষিকের হার আগের মতোই রাখা হয়েছে। পাঁচ থেকে ১০ বছরের কম চাকরির ক্ষেত্রে প্রতি টাকায় ২৬৫ টাকা, ১০ থেকে ১৫ বছরের কম চাকরিতে ২৬০ টাকা, ১৫ থেকে ২০ বছরের কম চাকরিতে ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরিতে প্রতি টাকায় ২৩০ টাকা আনুতোষিক পাওয়া যাবে। এছাড়া অবসর গ্রহণের সময় সর্বোচ্চ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ছুটি নগদায়নের মাধ্যমে পাওয়া যাবে। অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগ না করলেও নির্ধারিত শর্তে এই সুবিধা মিলবে। চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই কোনো কর্মচারী মারা গেলে বা স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়লে বিশেষ আর্থিক সহায়তার বিধানও রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
তেলুগু তারকা নানির ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত যাত্রা, তার সম্পদের পরিমাণ, বিলাসবহুল গাড়ি ও…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
This website uses cookies.