ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬ (২০:১৭): দেশের অনুমোদনহীন ও অবৈধ মোবাইল অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ দেওয়ার কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের সমস্ত পেমেন্ট সেবা অবিলম্বে বন্ধ করতে দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে এসব ক্ষতিকর ও অবৈধ অ্যাপ গুগল প্লে স্টোরসহ অন্যান্য অনলাইন মাধ্যম থেকে সরিয়ে ফেলার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে পৃথক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে এই অবৈধ অ্যাপগুলোর বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব অ্যাপের বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনলাইনে সক্রিয় কিছু মোবাইল অ্যাপ সাধারণ মানুষকে উচ্চ সুদে ঋণ দিয়ে আসছে। এই ঋণের ফাঁদে পড়ে গ্রাহকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এসব অ্যাপ ব্যবহারকারীদের অজান্তেই তাদের মোবাইল ফোনের কন্টাক্ট লিস্ট, ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য, ছবি, ভিডিও এবং মেসেজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরবর্তীতে ঋণ পরিশোধে সামান্য দেরি বা ব্যর্থ হলে সেই ব্যক্তিগত তথ্য ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও মানসিক নির্যাতন করা হয়।
আইনগত ব্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পেমেন্ট ও সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২৪-এর ১৫(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স বা অনুমোদন ছাড়া কোনো ধরনের অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ সংগ্রহ, ঋণ প্রদান, অর্থ সংরক্ষণ কিংবা আর্থিক লেনদেন করা সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে অনুমোদনহীনভাবে পরিচালিত এই অ্যাপগুলোর কার্যক্রম সম্পূর্ণ অবৈধ এবং এটি আইনের ৩৭(১) ধারা অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ।
বাংলাদেশ ব্যাংক আরও সতর্ক করে দিয়ে বলেছে, এসব অবৈধ ঋণের লেনদেনে কোনো ব্যাংক, এমএফএস, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সহায়তা করলে, তারাও ওই অপরাধের সহযোগী হিসেবে বিবেচিত হবে। এ কারণে চিহ্নিত অ্যাপ পরিচালনাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ধরনের পেমেন্ট সুবিধা অবিলম্বে বন্ধ করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) অনুমোদনহীন এসব অ্যাপের মাধ্যমে ঋণ নেওয়ার ব্যাপারে জনসাধারণকে সতর্ক করেছিল। সে সময় সংস্থাটির পক্ষ থেকে ৩০টির বেশি অবৈধ অ্যাপের তালিকা প্রকাশ করা হয়েছিল।
সাথী লোনপপক্যাশফিনক্যাশকুইক লোনকুইক টাকাঢাকা ফিনলোনভাইবদোস্ত লোনটাকা ক্যাশ লোনকেওয়নজা লোনএসএসএইচ মানিলোনবাডিসাথি লোনক্যাশহোরাআলো ক্যাশফাস্ট লোনইজি টাকাধৈর্য লোনফিন ডট ডুবঙ্গক্যাশআশা লোনসুবিধা লোনস্মার্ট লোন বিডিঅনলাইন লোন বিডিসিটি অনলাইন লোনবিডি সহজ লোনক্যাশ লোনসোনালীলোনহাটটাকানাও
এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) অনুমোদনহীন মোবাইল অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ নেওয়ার বিষয়ে জনসাধারণকে সতর্ক করে। একই সঙ্গে ৩১টি অবৈধ অ্যাপের নাম প্রকাশ করে সংস্থাটি।
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
This website uses cookies.