বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং দেশের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের চাহিদা বেড়েছে। এই পরিস্থিতিতে ডলারের সরবরাহ স্বাভাবিক রাখতে দীর্ঘ ১৪ মাস পর আবারও রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে সর্বশেষ গত বছরের জুলাই মাসে রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছিল দেশের কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত সোমবার দেশের ছয়টি ব্যাংকের কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করা হয়েছে। ওই দিন বাজারে ডলারের গড় বিনিময় হার ছিল ১২৩ টাকা ২০ পয়সা, যা মঙ্গলবার আরও কিছুটা বেড়ে ১২৩ টাকা ৩৫ পয়সায় দাঁড়িয়েছে। উল্লেখ্য, বাজারে ডলারের সংকট কেটে যাওয়ায় এবং সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ২০২৫ সালের জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক মূলত ডলার কেনা শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত বাজার থেকে প্রায় ৬০০ কোটি ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার বিষয়টিও ডলারের বাজারে প্রভাব ফেলেছে। গত মঙ্গলবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৭ দশমিক ৫৫ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৩ দশমিক ২৭ ডলারে। মূলত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনার পর তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে এই মূল্যবৃদ্ধি ঘটেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে দেশের আমদানি ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে জ্বালানি তেলজাতীয় পণ্যের আমদানি ব্যয় বেড়েছে ৮৩ দশমিক ৩ শতাংশ। বিপরীতে, একই মাসে দেশের রপ্তানি আয় ১ দশমিক ৬ শতাংশ কমে ৪৩৫ কোটি ডলারে নেমে এসেছে। আমদানি ব্যয় বৃদ্ধির বিপরীতে রপ্তানি আয় কমে যাওয়ায় ডলারের বাজারে এই বাড়তি চাপের সৃষ্টি হয়েছে, যা সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করার সিদ্ধান্ত নেয়।
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৫১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০০
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.