Header Premium (728×90)

Categories: সারাদেশ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে সেরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এই সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটি। কৃষি, গবেষণা এবং খাদ্যনিরাপত্তা বিষয়ক উদ্ভাবনের বৈজ্ঞানিক গুরুত্ব, বাস্তব প্রয়োগের সম্ভাবনা ও সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে গাকৃবির প্রযুক্তিগুলোকে সেরা হিসেবে নির্বাচন করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত এই মেলা গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। ‘Innovate to Market’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই মেলায় দেশের সরকারি-বেসরকারি অধিকাংশ বিশ্ববিদ্যালয় তাদের প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করে। মেলায় মোট এক হাজারের বেশি উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয়েছে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব উদ্ভাবিত ৯৭টি জাত ও ২০টির বেশি প্রযুক্তির মধ্য থেকে বাছাই করা শীর্ষ ১২টি জাত ও প্রযুক্তি মেলায় তুলে ধরে। এর মধ্যে কৃষি উৎপাদন ও গবেষণাসংশ্লিষ্ট প্রযুক্তিগুলো নীতিনির্ধারক, শিল্প উদ্যোক্তা এবং দর্শনার্থীদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়। তুলনামূলক মূল্যায়নে গাকৃবির উদ্ভাবনগুলোকে অধিক জনকল্যাণমুখী ও সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করা হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট উদ্ভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, উদ্ভাবক, কর্মকর্তা-কর্মচারী এবং মাঠ পর্যায়ের কর্মীদের সম্মিলিত পরিশ্রমের ফসল। তিনি আরও বলেন, এই উদ্ভাবনগুলো বাংলাদেশের কৃষিখাতের আধুনিকায়ন, খাদ্য ও কৃষি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে। আয়োজকদের লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণালব্ধ উদ্ভাবনকে শিল্প ও বাজারের সাথে সংযুক্ত করা, যা গাকৃবির এই অর্জনের মাধ্যমে নতুন করে স্বীকৃতি পেল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

17 minutes ago

বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার

রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…

21 minutes ago

সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই

নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…

33 minutes ago

মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২৬তম…

33 minutes ago

শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জের শাল্লায় দেশে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও…

44 minutes ago

সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…

55 minutes ago

This website uses cookies.