এবার পাকিস্তানের বাজারে যাচ্ছে বাংলাদেশের তাজা আনারস। দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে এই ফল আমদানির অনুমোদন দিয়েছে। সম্প্রতি ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
এই বাণিজ্যিক সুযোগটি হঠাৎ করেই তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ কয়েক বছরের নিরলস কূটনৈতিক ও প্রশাসনিক প্রচেষ্টা। বাংলাদেশ হাইকমিশন (ইসলামাবাদ), করাচিস্থ উপ-হাইকমিশন, বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পারস্পরিক যোগাযোগ ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক উদ্যোগের ফলেই এই নতুন বাণিজ্যদ্বার উন্মুক্ত হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাকিস্তানে বাংলাদেশি আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। এই ফল রপ্তানির সুযোগ চালুর মধ্য দিয়ে শুধু আনারস নয়, দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলমূল আমদানির পথও সুগম হবে। এর ফলে সামগ্রিক দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যে নতুন এক দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের…
প্রকৃতির অকৃপণ দানে সমৃদ্ধ বাংলাদেশে পর্যটকের সংখ্যা সামান্য বাড়লেও পর্যটন খাত থেকে আয় আশঙ্কাজনকভাবে কমছে।…
গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় একটি দোতলা আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে চার মার্কিন নাগরিকসহ…
রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কার্যালয় ‘ব্রাউনফিশ স্টুডিও’তে হামলা, ভাঙচুর ও লুটপাটের…
ইতালির সিসিলি দ্বীপে মাউন্ট এতনা আগ্নেয়গিরি আবারও সক্রিয় হয়ে ওঠায় প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের…
মৌলভীবাজারের পাহাড় ও টিলা কেটে গড়ে উঠছে অন্তত দুই শতাধিক অবৈধ রিসোর্ট। বন বিভাগ ও…
This website uses cookies.