Header Premium (728×90)

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি: কারণ ও ভবিষ্যৎ পূর্বাভাস

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতা এবং ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্তের অনিশ্চয়তার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৫৯.৮১ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার বিষয়ে অনিশ্চয়তা এবং চলতি সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের চাকরির বাজার দুর্বল হলে ডলারের ওপর চাপ বাড়বে, যা স্বর্ণের দাম আরও বাড়াতে সহায়তা করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং এটি তেহরানের জন্য একটি শেষ সুযোগ। তবে ইরান তার এই দাবি সরাসরি অস্বীকার করেছে। এই সংঘাতের ফলে জ্বালানির দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। বাজার এখন সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে কি না, সে বিষয়টিও গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস জানিয়েছেন, মূল্যস্ফীতি কমবে বলে তিনি আশাবাদী, তবে প্রয়োজনে সুদের হার বাড়াতে ফেড পিছপা হবে না। বিনিয়োগ ব্যাংক সিটি পূর্বাভাস দিয়েছে যে, স্বল্পমেয়াদে স্বর্ণের দাম স্থির থাকতে পারে বা কিছুটা কমতে পারে। তবে চলতি বছরের শেষ নাগাদ তা ৪,৫০০ ডলার এবং আগামী বছরের প্রথমার্ধে ৫,০০০ ডলার প্রতি আউন্সে পৌঁছাতে পারে।

স্বর্ণের পাশাপাশি মঙ্গলবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। এর মধ্যে স্পট সিলভারের দাম ১ শতাংশ বেড়ে ৫৮.৭৪ ডলার, প্লাটিনাম ১.২ শতাংশ বেড়ে ১,৬৪৬.৫৯ ডলার এবং প্যালাডিয়াম ১.২ শতাংশ বেড়ে ১,২৭৯.৫৫ ডলারে লেনদেন হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের…

3 minutes ago

পর্যটনে অপার সম্ভাবনা থাকলেও আয়ের মুখ দেখছে না বাংলাদেশ

প্রকৃতির অকৃপণ দানে সমৃদ্ধ বাংলাদেশে পর্যটকের সংখ্যা সামান্য বাড়লেও পর্যটন খাত থেকে আয় আশঙ্কাজনকভাবে কমছে।…

4 minutes ago

এথেন্সে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ, চার মার্কিন পর্যটকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় একটি দোতলা আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে চার মার্কিন নাগরিকসহ…

5 minutes ago

ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর, আটক ২

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কার্যালয় ‘ব্রাউনফিশ স্টুডিও’তে হামলা, ভাঙচুর ও লুটপাটের…

8 minutes ago

মাউন্ট এতনা থেকে ৪ কিমি উচ্চতায় ছাই, ইতালিতে রেড অ্যালার্ট

ইতালির সিসিলি দ্বীপে মাউন্ট এতনা আগ্নেয়গিরি আবারও সক্রিয় হয়ে ওঠায় প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের…

17 minutes ago

মৌলভীবাজারে পাহাড় কেটে অবৈধ রিসোর্টের ছড়াছড়ি, বিপন্ন পরিবেশ

মৌলভীবাজারের পাহাড় ও টিলা কেটে গড়ে উঠছে অন্তত দুই শতাধিক অবৈধ রিসোর্ট। বন বিভাগ ও…

18 minutes ago

This website uses cookies.