ফখরুল আলম সাজু
রাজধানীর গুলিস্তান এলাকায় নতুন টাকার অবৈধ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে, অভিযানের খবর পেয়ে মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান সেখানে অবস্থান নেওয়া নতুন টাকা বিক্রেতারা, ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ এ সময় ক্ষোভ প্রকাশ করেন।
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে প্রতি বছরের মতো এবারও রাজধানীর বিভিন্ন স্থানে নতুন টাকার অবৈধ বেচাকেনা শুরু হয়েছে, বিশেষ করে গুলিস্তান এলাকায় ফুটপাত ও সড়কের পাশে গড়ে উঠেছে নতুন টাকার ছোট ছোট বাজার, সেখানে ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট বান্ডিল আকারে বিক্রি করা হচ্ছিল।
ক্রেতাদের অভিযোগ, ব্যাংকে নতুন টাকা চাইতে গেলে প্রায়ই নেই বলে জানিয়ে দেন কর্মকর্তারা, কিন্তু একই নতুন টাকা রাস্তায় পাওয়া যাচ্ছে বাড়তি কমিশনের বিনিময়ে, অভিযোগ রয়েছে, প্রতি বান্ডিলে প্রায় ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত কমিশন নেওয়া হচ্ছে, এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্নআয়ের ক্রেতারা,
স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, ঈদ উপলক্ষে সালামি বা উপহার দেওয়ার জন্য অনেকে নতুন টাকা সংগ্রহ করতে চান, কিন্তু ব্যাংকে সহজে নতুন টাকা না পাওয়ায় বাধ্য হয়ে অনেকেই রাস্তার এই অবৈধ বাজার থেকে বাড়তি দামে কিনতে বাধ্য হচ্ছেন।
এ বিষয়ে একাধিক পথচারী প্রশ্ন তুলে বলেন, ব্যাংকে যখন নতুন টাকা নেই বলা হচ্ছে, তখন বিপুল পরিমাণ নতুন নোট এসব ব্যবসায়ীর কাছে কীভাবে আসে এ বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, নতুন টাকার অবৈধ বেচাকেনা বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে, পাশাপাশি এই টাকার উৎস এবং এর সঙ্গে জড়িত কোনো সিন্ডিকেট রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে নতুন টাকার চাহিদা বাড়ার সুযোগে প্রতি বছরই এমন অবৈধ বাণিজ্য সক্রিয় হয়ে ওঠে, তবে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানো হলে এ ধরনের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে তল্লাশি চালিয়েছেন…
সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার…
ঢাকার নবাব পরিবারের বাসভবন আহসান মঞ্জিলের জাদুঘরে পাঁচটি প্রাচীন লোহার সিন্দুক রাখা আছে। এর মধ্যে…
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন…
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে পরিচালিত ৫১টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।…
মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা ও সর্বোচ্চ…
This website uses cookies.