সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই পরিবার নিয়ে কেনাকাটা করতে বা ঘুরতে বের হন। তবে সঠিক তথ্য জানা না থাকলে অনেক সময় কাঙ্ক্ষিত মার্কেট বা দোকানপাট বন্ধ পেয়ে ভোগান্তিতে পড়তে হয়। সময়ের অপচয় ও ঝামেলা এড়াতে বাসা থেকে বের হওয়ার আগেই জেনে নেওয়া ভালো আজ শুক্রবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
ব্যবসায়িক সুবিধার কথা বিবেচনা করে নির্দিষ্ট কিছু এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান ও মার্কেট সাপ্তাহিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার যেসব মার্কেট বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা ও বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।
এ ছাড়া আজ শুক্রবার রাজধানীর বেশ কিছু এলাকার দোকানপাটও সম্পূর্ণ বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম নির্মাতাদের বিশেষ চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম…
শহরের ওপর জনসংখ্যার চাপ কমাতে গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার, জানিয়েছেন…
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৭ সালের রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেছে। তবে…
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বৃদ্ধি এবং জি-৭ দেশগুলোর জরুরি মজুত থেকে তেল ও ডিজেল ছাড়ার…
স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখনো তৃতীয় শ্রেণির…
ইরানে অনুমোদনহীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূত পাল বিয়র্নেস্তাদকে তলব করেছে তেহরান।…
This website uses cookies.