Header Premium (728×90)

Categories: রাজধানী

মিরপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, ডিএমপিতে অভিযোগ

রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদ অভিযানের পেশাগত সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিককে মারধর, ফোন ছিনিয়ে নেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত বুধবার বিকেলে মিরপুর ১০ নম্বরের ‘আল বারাকা রেস্টুরেন্ট’-এর সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকের নাম মো. রবিউল ইসলাম রুবেল।

ভুক্তভোগী জানান, সহকারী পুলিশ কমিশনার (এসি) বাশারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলাকালে মিরপুর মডেল থানার এসআই আলামিন ও কয়েকজন কনস্টেবল অহেতুক তার ওপর চড়াও হন। প্রেস আইডি কার্ড দেখানোর পরও এসআই আলামিন দুর্ব্যবহার করেন এবং মোবাইল ফোন কেড়ে নেন। এ সময় তার গুরুত্বপূর্ণ একটি সাউন্ড ডিভাইসও হারিয়ে যায়। এসি বাশার ভুক্তভোগীকে সাংবাদিক হিসেবে চিনতে পারলেও এসআই আলামিন তালুকদার উগ্র আচরণ অব্যাহত রাখেন।

মিরপুর মডেল থানার ওসি হাফিজ ঘটনাস্থলে পৌঁছে রবিউলের পরিচয় নিশ্চিত করে পুলিশ সদস্যদের সরে যেতে বলেন। তবে জ্যেষ্ঠ কর্মকর্তার নির্দেশ তোয়াক্কা না করে এসআই আলামিনের উপস্থিতিতেই পিছন থেকে কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিকের ওপর অতর্কিত হামলা ও নির্যাতন চালায়। এ ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে।

এ ঘটনায় বিচার চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এবং উপ-পুলিশ কমিশনার (মিরপুর জোন) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এতে অভিযুক্ত এসআই আলামিনসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ডিএমপি কমিশনার কার্যালয় ও মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার জানিয়েছেন, লিখিত অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

১৮টি দেশ চিহ্নিত করে রপ্তানি বাড়াতে সরকারের নতুন কর্মপরিকল্পনা

দেশের রপ্তানি খাতকে আরও গতিশীল, শক্তিশালী ও টেকসই করতে নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বাণিজ্য…

20 seconds ago

হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হটিয়ে হারিয়ে যাওয়া ভূখণ্ড পুনর্দখলে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের…

2 minutes ago

ঝিনাইগাতীতে কালভার্ট ভেঙে চরম জনদুর্ভোগ, ঝুঁকি নিয়ে চলছে চলাচল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুয়া কুশাইকুড়া সড়কের একটি কালভার্ট ভেঙে পড়ায় স্থানীয় তিন হাজার মানুষ চরম…

9 minutes ago

পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল করতে রোনালদো এক বিশাল সম্পদ: অর্থমন্ত্রী

পর্তুগালের অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমিদা ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্বমঞ্চে দেশটির ভাবমূর্তি উজ্জ্বলকারী এবং সবচেয়ে বড় সম্পদ…

9 minutes ago

রেল খাতকে লাভজনক করতে মালবাহী ক্যারেজ বাড়ানোর পরামর্শ স্থায়ী কমিটির

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে রেল খাতকে লোকসান থেকে লাভজনক করতে যাত্রীবাহী ক্যারেজের…

10 minutes ago

কিশোরগঞ্জে হিমাগারের অতিরিক্ত ভাড়ায় দিশেহারা আলুচাষি ও ব্যবসায়ীরা

নীলফামারীর কিশোরগঞ্জে সরকার নির্ধারিত হিমাগার ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন চাষিরা। বাজারে আলুর…

12 minutes ago

This website uses cookies.