Header Premium (728×90)

Categories: রাজধানী

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে লাশ উদ্ধার: বাসচালকসহ গ্রেফতার ৩

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখ স্কচটেপ দিয়ে আটকানো অবস্থায় ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় প্রধান সন্দেহভাজন বাসচালক সোহেল রানাসহ (৪০) তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া অন্য দুই আসামি হলেন বাসের সুপারভাইজার সাজু (২৮) ও হেলপার মনির (১৮)। র‍্যাব-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ৪ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে রাজধানীর বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে আঙুলের ছাপের সাহায্যে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম ইসমাইল হোসেন। তিনি জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, জমি বিক্রির পাঁচ লাখ টাকা নিয়ে ইসমাইল হোসেন জামালপুর থেকে গাজীপুরে ফিরছিলেন। পথিমধ্যে তাকে শ্বাসরোধে হত্যা করার পর লাশ এক্সপ্রেসওয়ের ওপর ফেলে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-১। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বাসচালক সোহেল রানাকে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।

এরই ধারাবাহিকতায় ডিএমপির বনানী থানার আওতাধীন মহাখালী এলাকার ডেডিকেটেড কোভিড হাসপাতালের সামনে অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করে র‍্যাব। পরে পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বাসের সুপারভাইজার সাজু ও হেলপার মনিরকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ‘রাজ ক্লাসিক’ নামের বাসটিও জব্দ করা হয়েছে। গ্রেফতার সোহেল রানাকে ডিএমপির বনানী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অন্য দুই আসামির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

উত্তরায় পোশাকশ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া, আহত ২

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা…

40 seconds ago

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু, শনাক্ত ৬

কক্সবাজারের উখিয়ায় ইনানী সৈকত সংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ পর্যটক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায়…

15 minutes ago

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা…

16 minutes ago

স্পেনে বিশেষ সম্মাননা পাচ্ছেন লিওনেল মেসি

মাঠের অনবদ্য পারফরম্যান্স এবং সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে স্পেনে মর্যাদাপূর্ণ 'প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ২০২৬'…

57 minutes ago

ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ড: প্রিয়জনকে হারিয়ে নারীর আহাজারি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের পর স্বজনদের…

59 minutes ago

শিক্ষকতা ও সুরের মেলবন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুয়েল

শ্রেণিকক্ষের জটিল সমীকরণ আর সুরের মূর্ছনা—এই দুইয়ের মেলবন্ধনে নিজের জীবন সাজিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.…

1 hour ago

This website uses cookies.