ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এক বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত শোভাযাত্রাটি পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে গিয়ে শেষ হয়।
উৎসবমুখর এই শোভাযাত্রায় বিশাল ক্যানভাসে ফুটিয়ে তোলা হয় ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, বাহন ও নগরজীবনের নানা অনুষঙ্গ। শোভাযাত্রায় প্রদর্শিত বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনার প্রতিকৃতির মধ্যে ছিল লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, লালকুটি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বৌদ্ধ মন্দির এবং ঐতিহ্যবাহী ঢাকা গেট।
এবারের শোভাযাত্রার অন্যতম প্রধান আকর্ষণ ছিল ঢাকার পত্তন ও বিকাশে ভূমিকা রাখা ঐতিহাসিক চরিত্রগুলোর জীবন্ত রূপায়ণ। রাণি ভিক্টোরিয়া, নবাব খাজা আহসানউল্লাহ, নীলা রাগ (রায়), নিকোলাস পোগোজ, জিন্নাবাই ও পরিবিবির মতো ঐতিহাসিক ব্যক্তিদের আদলে সেজে অংশ নেন অনেকে, যা নগরের অতীত ইতিহাসকে চোখের সামনে জীবন্ত করে তোলে। এর পাশাপাশি পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানি, নান্না বিরিয়ানি ও বিউটি লাচ্ছির প্রতিকৃতি এবং অতীতের যাতায়াত ব্যবস্থার প্রতীক হিসেবে স্টিমার, ঘোড়ার গাড়ি ও পালকির প্রদর্শনী উপস্থিত নগরবাসীকে মুগ্ধ করে।
শোভাযাত্রা শেষে নগর ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, ‘ঢাকার প্রতি নাগরিকদের ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করতেই আমাদের এই আয়োজন। ঢাকার ইতিহাস-ঐতিহ্যকে নগরবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আমরা মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের সূচনা করেছি। এই আয়োজনে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ডিএসসিসির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
শোভাযাত্রাটি চলাকালে রাস্তার দুই পাশে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বর্ণিল পোশাকে অংশ নেওয়া তরুণ-তরুণী ও শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো পুরান ঢাকা যেন এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সচিবালয়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এতে বিভিন্ন…
‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’-এর নতুন নাম হতে যাচ্ছে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’। পাশাপাশি রাজধানীর পল্টন…
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝআকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে…
আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ২০২৭। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী এই…
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ঘিরে অনলাইনে মাদক বিক্রির অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার…
প্যারিসের রাস্তায় চলমান সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা কেবল আইনশৃঙ্খলার সমস্যা নয়, বরং এর পেছনে…
This website uses cookies.