Header Premium (728×90)

Categories: রাজধানী

সংবাদের জেরে ‘খবরের আলো’র সম্পাদককে প্রাণনাশের হুমকি, পল্লবী থানায় জিডি

একটি সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক খবরের আলো’ পত্রিকার সম্পাদক মো. আমিরুজ্জামানকে (৫০) প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালাগাল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পর নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী সম্পাদক। শনিবার (২২ আগস্ট) তিনি এই জিডি করেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট ‘খবরের আলো’র ডিজিটাল প্ল্যাটফর্মে ‘জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের অভিযোগে বাবা-ছেলের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে ফের প্রভাব বিস্তারের দাবি এলাকাবাসীর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে পল্লবী এলাকার বাসিন্দা মো. সাদাকাত খান কালু ও তাঁর ছেলে মো. ইমরান খানের নাম উল্লেখ করা হয়েছিল।

সম্পাদক মো. আমিরুজ্জামান অভিযোগ করেন, সংবাদটি প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে গত ২১ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একটি অজ্ঞাত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁর ব্যক্তিগত ফোনে কল করা হয়। ফোনে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করার পাশাপাশি আগামী ১ ঘণ্টার মধ্যে প্রকাশিত প্রতিবেদনটি অনলাইন থেকে মুছে ফেলার আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় সম্পাদক ও তাঁর পরিবারের বড় ধরনের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়।

এমন পরিস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আশ্রয় নিয়েছেন সম্পাদক আমিরুজ্জামান। পল্লবী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাশেদুল ইসলাম সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…

1 minute ago

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…

22 minutes ago

ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…

40 minutes ago

আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে

বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…

2 hours ago

চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো

প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানা এবং ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর অপরাধে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন…

2 hours ago

শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হয়েছে।…

2 hours ago

This website uses cookies.