Header Premium (728×90)

Categories: রাজধানী

১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা ও সহিংসতা ঠেকাতে ৯ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ আগস্টকে কেন্দ্র করে পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা মোকাবিলা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা এবং মহানগরীর সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা। এছাড়া ডিবি ও সিটিটিসির সদস্যদের অপারেশনাল কার্যক্রমে মোতায়েন রাখা হবে। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিট দিয়ে সুইপিং কার্যক্রম চালানো হবে।

গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে এবং এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহ চালিয়ে যাবেন। পাশাপাশি নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র‌্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে।

জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হবে। নিয়মিত মোতায়েনের বাইরে অতিরিক্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন, শপিংমলসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা মাঠপর্যায়ে অবস্থান করে নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

যুক্তরাজ্যে ‘সমকামী’ সেজে আশ্রয় আবেদন, গ্রেপ্তার ৩ বাংলাদেশি

যুক্তরাজ্যে সমকামী সেজে ভুয়া নথিপত্র ব্যবহারের মাধ্যমে আশ্রয় আবেদন করার অভিযোগে অন্তত তিনজনকে গ্রেপ্তার করেছে…

3 minutes ago

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায় জামালপুরের কাশফিয়া

জামালপুরের মাদারগঞ্জের কাশফিয়া জান্নাত কুহু আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর প্রাথমিক মনোনয়ন পেয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ…

5 minutes ago

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে নতুন বেতন কাঠামো কার্যকরের নির্দেশ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় বেতন কাঠামো, ২০২৬ কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে…

17 minutes ago

জয়পুরহাটে রিপোর্ট দেখাতে গিয়ে চিকিৎসকের হাতে স্বজন লাঞ্ছিত হওয়ার অভিযোগ

জয়পুরহাটের ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রিপোর্ট দেখানোর সময় এক স্বজনকে চিকিৎসক ও তাঁর সহযোগীরা মারধর…

19 minutes ago

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লিতে বিশেষ বার্তা ত্রিবেদীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরকে সামনে রেখে নয়াদিল্লি সফর করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার…

25 minutes ago

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিকের বাবা-মাকে মারধর

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি তামজিদ…

27 minutes ago

This website uses cookies.