Header Premium (728×90)

Categories: সারাদেশ

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিকের বাবা-মাকে মারধর

কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে সাংবাদিক তামজিদ হাসানের বাবা-মাকে মারধর, শ্লীলতাহানি এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সাংবাদিক ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ঘটনায় বুধবার (৭ অক্টোবর) সাংবাদিক তামজিদ হাসান বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন রমজান আলী, মামুনুর রশিদ মামুন, মনোয়ারা বেগম, রফিক মিয়া ও আতিকুজ্জামান আতিক।

অভিযোগ সূত্রে জানা যায়, পলাশবাড়ী এলাকার ৪ দশমিক ১৬ শতক জমিটি সাংবাদিকের বাবা মো. আমিনুল ইসলাম ক্রয়সূত্রে মালিক হয়ে প্রায় ৩৪ বছর ধরে ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস হলেও বিরোধ নিষ্পত্তি হয়নি এবং বর্তমানে কুড়িগ্রাম সদর সিভিল জজ আদালতে ২৬৮/২০২৫ নম্বর দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে।

ঘটনার বিবরণে বলা হয়, সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে আমিনুল ইসলাম তার স্ত্রী শামসাদ বেগম ও ছেলে তামজিদ হাসানকে নিয়ে ওই জমিতে ইউক্যালিপটাসের চারা রোপণ করতে যান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা আসামিরা লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। রমজান আলী লাঠি দিয়ে আমিনুল ইসলামের মাথায় আঘাতের চেষ্টা করলে সেটি তার ডান চোখের নিচে লেগে জখম হয়। এরপর আসামিরা লোহার রড দিয়ে তাকে আঘাত করে এবং মামুনুর রশিদ মামুন তার বুকের ওপর বসে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। শামসাদ বেগম তাকে উদ্ধার করতে গেলে মনোয়ারা বেগম তার চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া করেন এবং রমজান আলী তার শ্লীলতাহানি করেন। এ সময় আসামিরা জমিতে লাগানো চারা গাছগুলো উপড়ে ফেলে এবং পরিবারটিকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

বর্তমানে গুরুতর আহত আমিনুল ইসলাম কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার স্ত্রী শামসাদ বেগম স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সাংবাদিক তামজিদ হাসান জানান, অভিযুক্তরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের পাঁয়তারা করছে এবং তার বাবা-মাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। তিনি দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

নিকাব পরিহিত ছাত্রীকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানাল ইসলামী ছাত্রীসংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রীকে নিকাব পরার কারণে কটাক্ষ ও হেনস্তার অভিযোগ উঠেছে। এই…

2 seconds ago

জগন্নাথপুরে নবনিযুক্ত ৭৮ প্রাথমিক শিক্ষককে বরণ করল শিক্ষক সমিতি

সুনামগঞ্জের জগন্নাথপুরে সদ্য নিয়োগপ্রাপ্ত ৭৮ জন নবীন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে উপজেলা…

2 minutes ago

বীর মুক্তিযোদ্ধা তালিকায় নাম তোলার শেষ দিনে আবেদনের উপচে পড়া ভিড়

বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের শেষ দিনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ছিল উপচে পড়া ভিড়। ৭ অক্টোবরের…

5 minutes ago

উত্তরায় বাসে ধাক্কা: ঢাকা কলেজ ও আইইউবিএটি শিক্ষার্থীদের উত্তেজনা

রাজধানীর উত্তরায় ঢাকা কলেজের বিজয়-৭১ বাসের সঙ্গে আইইউবিএটির একটি বাসের সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে…

9 minutes ago

শ্রমিকের অধিকার রক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

শ্রমিকের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর…

11 minutes ago

জ্বালানি তেলের দাম বাড়ায় সেপ্টেম্বরে ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সেপ্টেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে…

19 minutes ago

This website uses cookies.