Header Premium (728×90)

Categories: সারাদেশ

জগন্নাথপুরে নবনিযুক্ত ৭৮ প্রাথমিক শিক্ষককে বরণ করল শিক্ষক সমিতি

সুনামগঞ্জের জগন্নাথপুরে সদ্য নিয়োগ পাওয়া ৭৮ জন প্রাথমিক সহকারী শিক্ষক-শিক্ষিকাকে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সহকারী শিক্ষক সমিতি।

অনুষ্ঠানের শুরুতে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবাগত শিক্ষক-শিক্ষিকাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। জগন্নাথপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনের সুনিপুণ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ (মাস্টার)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহাবুবুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক কবি সালাহ উদ্দিন মিঠু, ইউআরসি (ইউপিইটিসি) ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম রাব্বি জাহান এবং সহকারী শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন। নবীন শিক্ষকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মো. হুমায়ুন কবির ও মো. জেবুল মিয়া।

বরণ অনুষ্ঠানে শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশি মোরশেদুর রহমান, শংকর চন্দ্র নাথ, শহীদুর রহমান, নুর আহমদ, আতাউর রহমান, মনিবুর রহমান, নীলকান্ত দাস, শুভাসিন্ধু দে, আনোয়ার হোসেন, শামসুল ইসলাম, শাহ আলম, তানভির ইসলাম, সুমি বেগম, সুমা বেগম, সোনিয়া বেগম মিলি, শিপা আক্তার, মাহবুব শাকিল, নৃপেশ তালুকদার, দীপক দাস, রাজন সূত্রধর, জাহাঙ্গীর হোসেন এবং বিজয় দাসসহ সহকারী শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও নবনিযুক্ত শিক্ষকমণ্ডলী।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষকরাই হলেন জাতির মেরুদণ্ড এবং সুনাগরিক গড়ে তোলার মূল রূপকার। নবীন শিক্ষকেরা তাদের মেধা ও সততার সর্বোচ্চ ব্যবহার করে জগন্নাথপুরের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার আসামির মামলার রায় যে কোনো দিন

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ চারজনের…

1 minute ago

‘ইউজড কার পার্টস’ ঘোষণার আড়ালে চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ গাড়ি

চট্টগ্রাম বন্দরে ‘ইউজড কার পার্টস’ ঘোষণার আড়ালে খণ্ডিত অবস্থায় একটি বিএমডব্লিউ স্পোর্টস কার, বিএমডব্লিউ ৭৪০আইয়ের…

5 minutes ago

গাজীপুরে গণশুনানিতে অসহায় মানুষের পাশে জেলা প্রশাসক

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানিতে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নিচ্ছেন জেলা…

10 minutes ago

অবসরপ্রাপ্তদের অভিজ্ঞতা কাজে লাগাতে চালু হলো ‘রিটায়ারএক্সপার্ট’

অবসরপ্রাপ্ত পেশাজীবীদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও দক্ষতা নতুন প্রজন্মের উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে লাগাতে…

15 minutes ago

উম্ম আল কুওয়ান চেম্বারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আলোচনা

সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুওয়ান চেম্বার অব কমার্সের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রদূত তারেক…

26 minutes ago

মক্কা চুক্তির আওতায় হুতিদের বিরুদ্ধে সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান-তুরস্ক

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান অভিযানে সৌদি আরবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত…

36 minutes ago

This website uses cookies.