Header Premium (728×90)

জ্বালানি তেলের দাম বাড়ায় সেপ্টেম্বরে ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূল্যস্ফীতির হার ছিল ৮.৩২ শতাংশ, যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। এরপর আগস্ট মাসে তা সামান্য কমে ৮.২৬ শতাংশে নেমেছিল। তবে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সেপ্টেম্বর মাসে তা আবার বেড়েছে। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে মূল্যস্ফীতি ছিল ৯.১৬ শতাংশ। এছাড়া ২০২৪ সালের জুলাই মাসে রাজনৈতিক আন্দোলনের সময় মূল্যস্ফীতি ১১.৬৬ শতাংশে উঠেছিল। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরের কয়েক মাস সার্বিক মূল্যস্ফীতি ৯ থেকে ১০ শতাংশের মধ্যেই ওঠানামা করছিল। সরকার চলতি অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৭.৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে।

বিবিএসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বাড়লেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা হ্রাস পেয়েছে। সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৭.২২ শতাংশ হয়েছে, যা আগস্টে ছিল ৭.০২ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আগস্টের ৯.৩২ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে ৯.৩০ শতাংশ হয়েছে।

শহর ও গ্রাম উভয় এলাকাতেই সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার বেড়েছে। গ্রামীণ এলাকায় সার্বিক মূল্যস্ফীতি ৮.৩৮ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে খাদ্য মূল্যস্ফীতি ৭.১৮ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.৫৭ শতাংশ। আগস্টে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৩১ শতাংশ, যার মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.০১ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৫৯ শতাংশ। শহরাঞ্চলে সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতির হার ৮.২৬ শতাংশ, যার মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭.২৫ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮.৯৪ শতাংশ। আগস্ট মাসে শহর এলাকায় সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.২০ শতাংশ, যার মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮.৯৭ শতাংশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

গাজীপুরে অর্থাভাবে থমকে গেছে মেধাবী শামীমের চিকিৎসা, বাবার আকুতি

পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার স্বপ্ন ছিল মেধাবী তরুণ শামীম রানার। কিন্তু হঠাৎ এক…

10 minutes ago

শ্যামনগরের চিংড়ি হ্যাচারিতে দেশের প্রথম ফোল্ডিং সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

সাতক্ষীরার শ্যামনগরের ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার দেশের প্রথম ফোল্ডিং হাইব্রিড সৌরবিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু…

13 minutes ago

পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ

রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তার অনুপস্থিতিতে সেবা নিতে আসা মানুষ…

31 minutes ago

মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর

জাতীয় মাছ ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের স্বার্থে মা ইলিশ রক্ষায় সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে…

40 minutes ago

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ রাজত্ব, আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়কবাতি চুরি হয়ে যাওয়ার পর থেকে পুরো সড়ক অন্ধকারে নিমজ্জিত থাকছে। এই…

44 minutes ago

দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুরে পৌনে দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কে রাবিশ ও নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ…

1 hour ago

This website uses cookies.