জামালপুরে ইউএনও’র অভিযান, অবৈধ ড্রেজার বেকু বিনষ্ট
জামালপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিনষ্ট করা হয় ৮টি ড্রেজার ও একটি বেকু। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ছনকান্দা, শরীফপুর ও বানারপাড়ে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড মো. বরকত উল্লাহসহ পুলিশ প্রশাসনের সদস্যরা।
নির্বাহী কর্মকর্তা জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই তিনটি স্থানে ৮টি ড্রেজার বিনষ্ট করা হয়েছে। ড্রেজারের সাথে বালু উত্তোলনে ব্যবহৃত অসংখ্য পাইপ ভাঙচুর করা হয়েছে। ট্রাকে বালু লোড কাজে ব্যবহৃত একটি ভ্যাকু বিনষ্টসহ বালু পরিবহন কাজে নিয়োজিত একটি ট্রাক আটক করা হয়েছে।
মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…
স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…
মোঃ পলাশ সালমান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…
This website uses cookies.