ধামইরহাটে ১ হাজার ৩৫ লিটার চোলাই মদ সহ ৩ জনকে আটক
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন বড়শিবপুর এলাকা থেকে ১০৩৫ লিটার চোলাই মদসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (২৪ মে) বিকেলে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল আজ ভোর ০৬.৫০ মিনিটে ১,০৩৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারীদেরকে আটক করে । আটককৃত আসামীরা হলো পূর্ব বড় শিবপুর (পাটনিচড়া) এলাকার – মৃত লবনা পাহানের ছেলে শ্রী মিঠু পাহান, মৃত মুকুল পাহানের ছেলে শ্রী এমেশ্বর পাহান এবং শ্রী বিমল পাহানের ছেলে শ্রী অনিক পাহান ।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মিঠু পাহান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিঠু পাহান দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বসত বাড়িতে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করে এমেশ্বর পাহান ও অনিক পাহান এর মাধ্যমে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন বিভিন্ন এলাকায় যুবকদের নিকট ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল মিঠু পাহান, এমেশ্বর পাহান ও অনিক পাহান এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং অদ্য উক্ত আসামীদেরকে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় বড়শিবপুর এলাকা থেকে আটক করে।
পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদের নিকট রক্ষিত অবৈধ উৎপাদনকৃত ১০৩৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়, জব্দকৃত চোলাই মদের প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী উদ্ধারকৃত অবশিষ্ট চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…
স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…
মোঃ পলাশ সালমান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…
This website uses cookies.