গাজীপুরে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার- ২
সুরুজ্জামান রাসেল গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর গাছার উত্তর খাইলকুর এলাকা থেকে ১৯ মে রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে ২০ মে সোমবার বিকেল তিনটায় টঙ্গী পূর্ব থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, ভোলা জেলার বোরহান উদ্দিন থানার পক্ষিয়া গ্রামের শিবলু (৩৯) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম এলাকার রাকিবুল হাসান (২৭)। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৯২ হাজার টাকার মূল্যমানের জাল নোট জব্দ করেন পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় শিবলুর স্ত্রী মিনারা ও তাদের অপর এক সহযোগী আনিসকে একই মামলায় আসামি করে মোট চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা আসন্ন ঈদুল আযহার ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের বাজারে এসব জাল নোটগুলো ছড়িয়ে দেবার পরিকল্পনা ছিলো তাদের।
মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…
স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…
মোঃ পলাশ সালমান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…
This website uses cookies.