ইন্দুরকানীতে ঔষুধ ব্যবসায়ী কতৃক সাংবাদিকের হামলা শিকার
পিরোজপুরের ইন্দুরকানীতে দাপুটে ঔষুধ ব্যবসায়ী কতৃক সাংবাদিক হামলার শিকারের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী দৈনিক মানবকন্ঠ ও বার্তা বাজার পত্রিকার প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।
জানাযায়, ইন্দুরকানী সদর বাজারে ঔষুধ ব্যবসায়ী মিরাজুলের স্ত্রী ও সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীর স্ত্রীর কাছে ৫/৬ শত টাকা পাওয়া নিয়ে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঔষুধ ব্যবসায়ী সিরাজুল ও তার ভাই মিরাজুলসহ ৩থেকে ৪জন মিলে সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে আহত করে। পরে গুরতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
আহত সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী বলেন, রাতে একজন আহত ব্যক্তিকে নিয়ে ঔষুধ কিনতে যাই। তখন আমার স্ত্রীর কাছে ৫/৬ শত টাকা পাওয়া নিয়ে ঔষুধ ব্যবসায়ী মিরাজুল ও সিরাজুল গালাগালি করে। এসময় ভিডিও করতে গেলে ফোন ছিনিয়ে নিয়ে মারধর করে।
অভিযুক্ত ঔষুধ ব্যবসায়ী সিরাজুল জানান, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী তার স্ত্রীর কাছে সেলাই মেশিনের ৫ শত টাকা পাওয়া নিয়ে কথার কাটাকাটি হয়। পরে নাছরুল্লাহ আল কাফীকে কয়েকটি কিল ঘুষি দিই।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীর উপর হামলার বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…
স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…
মোঃ পলাশ সালমান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…
This website uses cookies.