Header Premium (728×90)

অপরাধ

দুর্বৃত্তের আগুনে পুড়লো দাঁড়িয়ে থাকা বাস!

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ায় দুর্ঘটনার কবলে পড়া একটি যাত্রীবাহী বাস উদ্ধার করে থানার সামনে এনে রেখেছিল পুলিশ। সেটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে চৌড়হাস হাইওয়ে থানা সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে তার আগেই বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, গত সোমবার কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। বাসটি চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে তাদের থানার সামনে মহাসড়কের পাশে রাখে। বুধবার রাতে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা বলেন, বাসটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যেহেতু ঘটনাটি থানার সামনে ঘটেছে, তাই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে বেরিয়ে আসবে, কারা অগ্নিসংযোগ করেছে। এরপর ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে

editor

Recent Posts

নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…

7 hours ago

রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…

7 hours ago

বাংলাদেশ শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল

ফখরুল আলম সাজু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের ২য় মাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত…

7 hours ago

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য…

8 hours ago

তেজগাঁও দারুস সালামে ইয়াবা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা তেজগাঁও ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩…

8 hours ago

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলায় ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার…

8 hours ago

This website uses cookies.