Header Premium (728×90)

আরসা প্রধানসহ ২৮ জনকে ধরিয়ে দিতে ক্যাম্প গুলোতে পোস্টার

আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ ২৮ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে পোস্টার লাগানো হয়েছে। ওই পোস্টারে বার্মিজ ভাষায় তাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে ধরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবার সকাল থেকে উখিয়ার কুতুপালং ও বালুখালীর বিভিন্ন ক্যাম্পে এ ধরনের পোস্টার দেখতে পান সাধারণ রোহিঙ্গারা। ক্যাম্পে ১১, ১২, ১৮ ও ১৯ নং ক্যাম্পে এসব পোস্টার বেশি দেখা গেছে বলে জানিয়েছেন রোহিঙ্গারা। তবে কারা এ পোস্টার লাগিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ৮ নম্বর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর বলেন, পোস্টার বিভিন্ন ক্যাম্পে সাঁটানো হয়েছে সেটা সঠিক, তবে আমরা প্রকাশ করিনি। পোস্টারে থাকা সন্ত্রাসীরা যদি কোনো মামলার আসামি হয় তাহলে তাদের যে কোনোভাবে গ্রেপ্তার করবো। আমাদের কাছে এলে আমরা ব্যবস্থা নেব।
তিনি জানান, ক্যাম্পের বিভিন্ন স্থানে আমাদের নজরদারি রয়েছে। গোয়েন্দা তৎপরতাও রয়েছে। এমন কোনো খবর এলে তাদের গ্রেপ্তার করা হবে।
তুমব্রু সীমান্তে সহিংসতার কারণে যাতে ক্যাম্পে কোনো ধরনের প্রভাব না পরে সেজন্য ক্যাম্পজুড়ো টহল জেরদার করা হয়েছে বলেও জানিয়েছেন আমির জাফর।

editor

Recent Posts

জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার জুরাইন বালুর মাঠ এলাকার ১টি হলুদ-মরিচ ভাঙ্গানোর মিলকে ঘিরে নানা…

5 hours ago

গত ২৪ ঘন্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সার্বিক দিক নির্দেশনায় গত…

5 hours ago

নুসরাত হত্যা মামলা ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চে অন্তর্ভুক্ত

ফখরুল আলম সাজু ফেনী জেলা সোনাগাজী উপজেলার নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স মৃত্যুদণ্ড…

5 hours ago

কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ​ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলা ১ কিশোরীকে জোর পূর্বক গণধর্ষণের…

6 hours ago

ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

যখন সময় ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলা বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক হিসেবে…

7 hours ago

কালীগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ৫ জনের কারাদণ্ড

ফখরুল আলম সাজু গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও…

23 hours ago

This website uses cookies.