Header Premium (728×90)

অপরাধ

ধামইরহাটে জোর করে ঘর নির্মান ও জমি জবর দখলের অভিযোগ

মোঃ এ কে নোমান বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জোর করে ঘর নির্মান ও জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।

হয়রানীমুলক মামলা দিয়ে প্রতিপক্ষকে বাড়ী ছাড়া করে সকলের অনুপস্থিতিতে জোর করে ধানের ক্ষেত নষ্ট করে দিনে দুপুরে টিন সেডের ঘর নির্মানের চেষ্টা করেছে প্রতিপক্ষ ছইম গং।

উপজেলার কৈগ্রামে এই ঘটনা ঘটলে ৯৯৯ এ ফোন পেয়ে থানা পুলিশ ঘর নির্মান বন্ধ করে দিয়েছে। উপজেলা কৈগ্রাম মৌজার কাজেম উদ্দিনের ছেলে ইউসুফ আলীর
ধামইরহাট থানার অভিযোগ সূত্রে জানা যায়,গত ১১ জুন সকাল ১০ টায় একই গ্রামের ছমির উদ্দিনের ছেলে ছইম উদ্দিন (৪০) ও তার সাঙ্গোপাঙ্গরা কৈগ্রাম মৌজার আর এস খতিয়ানের ১৭২ নং দাগে ২৯ শতক জমির কিছু অংশের ধান কেটে ঘর তৈরি নির্মানের চেষ্টা করে।

সোমবার বিকেলে ঘটনাস্থলে সরেজমিনে গেলে বাদী ইউসুফ আলী জানান, তার দাদা মহির উদ্দিনের নামে আরএস খতিয়ানে লিখিত দখল মোতাবেক খতিয়ান সৃষ্টির পর থেকে দখলে থাকা জমিতে হঠাৎ ছইম উদ্দিন গং জবর দখলের পাঁয়তারা করছে এবং এই জমিকে কেন্দ্র করে ছমির উদ্দিনের লোকজন যখন তখন আমাদের রাস্তাঘাটে চলাচলে বাধা-বিগ্রহ সৃষ্টি করছে,বন্ধ করছে বাড়ীর পানি যাবার রাস্তা।

তিনি আরও বলেন, আমরা তাদের হয়রানীমুলক মামলায় আদালতে জামিনে গেলে তারা আমাদের জমিতে ধান মেড়ে দিয়ে জোর করে বাড়ী করার চেস্টা করেছে এবং আমাদের মেয়েদের মারপিট করে মোবাইল ফোন কেড়ে নিয়েছে, কাগজপত্রে তারা জমি পেলে তারা নিবেন এতে আমাদের কোন বাধা নেই।

অপরদিকে ছমির উদ্দিনের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন আরএস খতিয়ান ও ক্রয় সূত্রে আমি ১৭২ নম্বর দাগের জমির অংশীদার। ছমির উদ্দিনের পুত্র ছইম উদ্দিনের স্ত্রী হালিমা বেগম জানান আমার শ্বশুর তার পুত্রকে জমিটি রেজিষ্ট্রি করেদেয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, জমি-জমা সংক্রান্ত বিষয় বিজ্ঞ আদালত ছাড়া মুখের কথায় কখনো কোন সমাধান হয়, আর কেউ কারও জমিতে জোর করে বাড়ী করলেই সেটার মালিক হওয়া যাবে, যা আইন সম্মতও নয়। বাদী ইউসুফ আলীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’

editor

Recent Posts

কালীগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ৫ জনের কারাদণ্ড

ফখরুল আলম সাজু গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও…

14 hours ago

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

ফখরুল আলম সাজু বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের "দুদক" দায়ের করা ১টি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক…

20 hours ago

রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার পৃথক পৃথক ঘটনায় গত ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৩ নারী…

20 hours ago

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ১ বিশেষ অভিযানে মাটির…

20 hours ago

ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩

যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর…

20 hours ago

সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার

স্টাফ রিপোর্টার রংপুর: সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও…

20 hours ago

This website uses cookies.