Header Premium (728×90)

অপরাধ

হুইল চেয়ারে বসে থাকা বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পল্লি চিকিৎসকসহ আটক ৫

হুইল-চেয়ারে-বসে-থাকা-বৃদ্ধকে-পিটিয়ে-হত্যার-অভিযোগ-পল্লি-চিকিৎসকসহ-আটক-৫ কুমিল্লার দাউদকান্দিতে হুইল চেয়ারে বসে থাকা বৃদ্ধকে পেটানোর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবি: ভিডিও থেকে নেয়া
দাউদকান্দি থানার ওসি মো. আলমগীর ভুইয়া জানান, আমির হোসেনের সঙ্গে নাছিরের জমি সংক্রান্ত বিরোধ ছিল। সর্ম্পকে তারা মামাতো-ফুফাতো ভাই। এ হত্যার ঘটনায় নাছিরসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
কুমিল্লার দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হুইল চেয়ারে বসা এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
দাউদকান্দির টামটা গ্রামে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

প্রাণ হারানো ৬৫ বছর বয়সী আমির হোসেন টামটা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মূল অভিযুক্ত পল্লি চিকিৎসক ৫৫ বছর বয়সী নাছিরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আটক অন্য আসামিরা হলেন টামটা গ্রামের শামীম, শাহাদাত, সিয়াম ও সিহাব।
দাউদকান্দি থানার ওসি মো. আলমগীর ভুইয়া জানান, আমির হোসেনের সঙ্গে নাছিরের জমি সংক্রান্ত বিরোধ ছিল। সর্ম্পকে তারা মামাতো-ফুফাতো ভাই। এ হত্যার ঘটনায় নাছিরসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
এদিকে ঘটনার পরই ৪৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বাড়ির সামনে হুইল চেয়ারে বসে ছিলেন আমির হোসেন। এ সময় হঠাৎ করে হাতে কোদাল নিয়ে ঘাড়ে জোরে আঘাত করেন নাছির। এ সময় আমির হুইল চেয়ার থেকে সড়কে পড়ে যান। এরপর আরও জোরে জোরে কোদাল দিয়ে পেটাতে থাকেন নাছির। পরে সেখান থেকে নিজের বাড়িতে চলে যান নাছির। স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে উদ্ধারের কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন এই ভিডিও দেখে অসুস্থ হয়ে পড়েছি।
কেউ লিখেছেন, গাছের কাঠকেও মানুষ এভাবে কোপায় না,অমানুষিক কার্যকলাপ, দিনদিন হত্যাকাণ্ড বেড়েই চলেছে, একজন বৃদ্ধ মানুষকে এভাবে কেউ মারতে পারে না, বাবার সমতুল্য মানুষকে এভাবে কেউ যখন করতে পারেনা, আরো কত কি।

editor

Recent Posts

শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা শনিআখড়া এলাকায় লাইফ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় ১ নবজাতকের…

22 hours ago

জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার

  🤲🤲 জাহান্নামের অগ্নিশিখা ১ দিন আসবে, ঐ দিনটা কোন দিন হবে আপনাদের জানা আছে?…

23 hours ago

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ…

23 hours ago

রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার…

23 hours ago

দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…

1 day ago

ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…

1 day ago

This website uses cookies.