Header Premium (728×90)

অপরাধ

ঝালকাঠিতে আলোচিত ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে ‘রাস্তা থেকে তুলে নিয়ে ১২ বছর বয়সী স্কুলছাত্রী ধর্ষণ মামলার’ একমাত্র আসামি মো. সাকিবকে(২২) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৮ ও ১০ যৌথভাবে অভিযান চালিয়ে ঢাকার তেজগাঁও এলাকা থেকে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করে। সে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি গ্রামের মৃত নুরু হোসেনের ছেলে। বর্তমানে সে উপজেলা সদরের ১নং ওয়ার্ডে বাইপাসমোড় সংলগ্ন দিঘিরপাড় এলাকায় বাসিন্দা। বরিশাল র‌্যাব- ৮ বুধবার দুপুর ২টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, গত ৫ মে সন্ধ্যা ৭টার দিকে ৭ম শ্রেনী পড়ুয়া স্কুলছাত্রী ফুপুর বাসা থেকে খালার বাসায় যাওয়ার সময় জোড়পূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে মুখে গামছা বেধে স্থানীয় সাবু হাওলাদারের বাগানের মধ্যে ধর্ষণ করে ফেলে রেখে যায় সাকিব। পরে স্থানীয়দের সহায়তায় স্কুলছাত্রীকে রক্তাক্ত অবস্থায় পরিবার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেয়। এ ঘটনায় ৬ মে সকালে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সাকিবের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ধর্ষকসাকিব পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৮ ও ১০ যৌথভাবে অভিযান চালিয়ে ঢাকার তেজগাঁও এলাকা থেকে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি সাকিবকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয় বলেও র‌্যাব জানায়।

রাজাপুর থানা উপ-পরিদর্শক সঞ্জিব কুমার পহলান বলেন, র‌্যাব-৮ সাকিব নামে ধর্ষণ মামলার এক আসামিকে থানায় সোপর্দ করেছে। পরবর্তী কার্যক্রম শেষে আগামিকাল বৃহস্পতিবার সকালে সাকিবকে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।

editor

Recent Posts

নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…

11 hours ago

রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…

11 hours ago

বাংলাদেশ শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল

ফখরুল আলম সাজু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের ২য় মাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত…

11 hours ago

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য…

11 hours ago

তেজগাঁও দারুস সালামে ইয়াবা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা তেজগাঁও ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩…

12 hours ago

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলায় ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার…

12 hours ago

This website uses cookies.