Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ধামইরহাটে মহিলাজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মহিলাজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‘বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য কে সামনে ১৭ মে সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্টের সহযোগিতায় অবহিতকরণ সভায় ফিস্টুলা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ল্যাম্ব হসপিটালের প্রতিনিধি ফিস্টুলা কেয়ার প্লাসের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন জানান, ‘২০০৫ সাল হতে অদ্যাবদি ল্যাম্ব এনজেন্ডার হেলথ্ এর কারিগরি সহায়তায় ফিস্টুলা রোগ প্রতিরোধ, চিকিৎসা সেবা ও রোগী পুনর্বাসনের কাজ করে আসছে, এ প্রকল্পের আওতায় সংস্থাটি দেশের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ ৫টি জেলা ও ৩০ টি উপজেলায় ফিস্টুলা রোগ প্রতিরোধ, রোগী চিহ্নিতকরণ, ফ্রি চিকিৎসা সেবা ও রোগীদের পুনর্বাসনে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। আমাদের প্রত্যাশা উক্ত কর্মসূচি ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, ল্যাম্ব হাসপাতালের প্রোগ্রাম সহকারী মো. মোজাম্মেল হক, সাইদুল ইসলাম, মোসা. মমতাজ বেগম, ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মো. মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক, আব্দুল আজিজ, হারুন আল রশীদ, সন্তোষ কুমার সাহা, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মালেক, ক্বারী আব্দুল্লাহ হামিদী, সাংবাদিক আবুল বয়ান, সুফল রায়, এ কে নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

editor

Recent Posts

এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে শাহ্জালাল…

8 minutes ago

আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই

আজকের টিভিতে দেখা যাবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচ। এছাড়া এশিয়ান গেমস ও নেশন্স…

34 minutes ago

কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশীয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে গ্রেপ্তার…

1 hour ago

ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনায় চীনা ইভি মার্কিন বাজারে প্রবেশের বিষয়ে কোনো বড়…

1 hour ago

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ক্যাশ কর্মকর্তা শরীফুজ্জামান গ্রাহকদের টাকা আত্মসাৎ করে পলাতক রয়েছেন। এই ঘটনায়…

1 hour ago

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার…

2 hours ago

This website uses cookies.