Header Premium (728×90)

অপরাধ

ধামইরহাট ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলা ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর নগদ অর্থ লুট

 

মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে ইউপি সদস্য মামুনুর রশিদ পবনের উপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে, হামলার কারীরা মারপিটেই ক্ষান্ত হয়নি দোকানে ভাংচুর-তান্ডব চালিয়ে নগদ অর্থও লুটপাট করেছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বাদী মামুনুর রশীদ পবন। বাদী ও তার অভিযোগ সূত্রে জানা গেছে, কোকিল গ্রামের জিল্লুর রহমানের ছেলে মামুনুর রশীদ ওরফে পবন তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকাকালে গত ১ মে (সোমবার) সন্ধা সাড়ে ৬ টার দিকে প্রতিপক্ষ রুপনারায়নপুর গ্রামের আ. রহিমের ছেলে কাওছার ও কোকিল গ্রামের মৃত মোকছেদের দুই ছেলে আলিফ ও মোতালেব গং সহ ১০-১২ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী ও ইউপি সদস্য মামুনুর রশিদ পবনের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তার মাথায় ১নং বিবাদী কাওছারের হুকুমে ২নং বিবাদী আলিফ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে তার দোকানে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করে ক্যাশ বাক্স থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা চুরি করে নেয় বলে বাদী পবন মেম্বার অভিযোগে উল্লেখ করেন। হামলা চালিয়ে প্রতিপক্ষরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা জখমীকে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে আব্দুর রহিমের সাথে কথা বলার চেষ্টা করা হলে ফোনটি তার মেয়ে রহিমাকে দিয়ে কথা বলার চেষ্টা করেন এবং অন্যান্য সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, পিকনিকের টাকাকে কেন্দ্র করে তরুনদের মধ্যে দ্বন্দ সৃস্টি হলে উভয় পক্ষের ছেলেদের শাষন করেন ইউপি সদস্য মামুনুর রশীদ, এরই জের ধরে মারামারি ঘটনা এমন তথ্য জেনেছি এবং উভয় পক্ষের পৃথক ভাবে অভিযোগ পেয়েছি, হামলার প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটি সত্য ঘটনা সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হবে।

selim

Recent Posts

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

ফখরুল আলম সাজু বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের "দুদক" দায়ের করা ১টি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক…

1 hour ago

রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার পৃথক পৃথক ঘটনায় গত ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৩ নারী…

1 hour ago

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ১ বিশেষ অভিযানে মাটির…

1 hour ago

ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩

যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর…

2 hours ago

সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার

স্টাফ রিপোর্টার রংপুর: সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও…

2 hours ago

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৪ জুন) রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের ১ম শহীদ আবু…

2 hours ago

This website uses cookies.