Header Premium (728×90)

অপরাধ

সারিয়াকান্দিতে ৩৩৭ বোতল ফেন্সিডিল সহ ৫ জন গ্রেফতার

 

মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৩৩৭ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২.৫০ ঘটিকার দিকে জেলার সারিয়াকান্দি উপজেলা ধলিরকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া পাঁচজন হলো- দিনাজপুর জেলার বিরামপুরের মৃত মোকলেছার হোসেনের ছেলে দিলবর হোসেন (৩৫), একই উপজেলার ভাইগররের নাসির উদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম (২৮), একই জেলার ফুলবাড়ির রসুলপুরের মৃত আ: জব্বারের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও আব্দুল কুদ্দুসের ছেলে ছাবেদুল ইসলাম (২৯) এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বারইপাড়া গোসাইবাড়ির মৃত সাইফুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (৩৩)।
গ্রেফতার ওই পাঁচজন বিভিন্ন মামলার আসামি ছিলেন বলে জানিয়েছেন র‍্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দিনাজপুর থেকে সিরাজগঞ্জগামী দুটি মোটরসাইকেলে মাদক বহন করা হচ্ছে। তখন র‍্যাবের একটি টিম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ধলিরকান্দি গ্রামের একটি রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩৩৭ বোতল ফেন্সিডিলসহ ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় ৯ টি মোবাইল ও সীমকার্ড, ২ টি মোটরসাইকেল ও নগদ ৫ হাজার টাকা জব্দ করে র‍্যাব।
তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামীদের সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, আসামীদের সিডিএমএস যাচাই করে জানা যায়, তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। ১নং আসামীর বিরুদ্ধে ০২টি চুরি ও ০২টি মাদক মামলা, ২নং আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা, ৩নং আসামীর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা, ৪নং আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা এবং ৫নং আসামীর বিরুদ্ধে ০২টি ডাকাতি ও ০২টি চুরি মামলা রয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

selim

Recent Posts

আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা আহত ওসি ও এসআই গ্রেফতার ৪ হামলাকারী

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা আদাবর এলাকায় ১টি বিকাশের দোকানে হামলার ঘটনার পর পুলিশের অভিযানে…

23 hours ago

সোনাগাজীতে কিশোর গ্যাং আতঙ্ক কঠোর হুঁশিয়ারি সাবেক চেয়ারম্যান

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মঙ্গলকান্তি ইউনিয়নে কিশোর গ্যাং আতঙ্ক…

23 hours ago

বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের ২…

23 hours ago

কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলায় গত ১ মাসে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এপ্রিল-মে…

23 hours ago

রংপুরে আগেভাগে বাজারে হাঁড়িভাঙা আম

স্টাফ রিপোর্টার রংপুর। দুই দশক আগেও ৩৬ গন্ডায় অর্থাৎ ৩৬ হালিতে ১০০ (৪টায় ১ হালি)…

23 hours ago

খোকসায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার পৌর এলাকার কমলাপুর গ্রামের নবম শ্রেণির এক স্কুল পড়ুয়া ছাত্রী…

1 day ago

This website uses cookies.