Header Premium (728×90)

অপরাধ

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-৪

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা চান্দিনা উপজেলায় চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

২৫ মে রবিবার চান্দিনা থানার পক্ষ থেকে প্রকাশিত ১ প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানান, বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ও সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামিদের পাশাপাশি মাদক মামলার ১ আসামিকে আটক করা হয়, পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, মো. নজরুল ইসলাম (৪০) বেলাশ্বর মোল্লা বাড়ির তার বিরুদ্ধে জিআর ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়, এছাড়া ফতেহপুর বড় বাড়ির জাবেদ হোসেন (২৬) নামে ১ যুবককে সিআর ওয়ারেন্ট ও চুরি মামলায় আটক করা হয়েছে, দেবিদ্বার উপজেলার তুলাগাঁও এলাকার মো. সাইফুল ইসলাম (৩৬) বর্তমানে চান্দিনার মহিচাইল এলাকায় অবস্থান করছিলেন, তাকে মাদক সহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে চান্দিনা থানার পুলিশ।

চান্দিনা থানা পুলিশ জানিয়েছেন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

saju

Recent Posts

ফুলগাজীতে ঔষধ ফার্মেসিতে চুরির অভিযোগে ১ যুবক আটক

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…

2 hours ago

১২ মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত পেলেন সেলিনা হায়াৎ আইভী

ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…

2 hours ago

পদ্মা নদীতে আবারও বাস পড়ল

ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…

2 hours ago

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…

2 hours ago

নিখোঁজের ১দিন পর ধান ক্ষেত থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা হোমনা উপজেলায় নিখোঁজ হওয়ার ১দিন পর পিয়ারা বেগম…

2 hours ago

ভোলায় বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নুপুর আক্তার, নিজস্ব প্রতিনিধি: ভোলা জেলা শহরের প্রান কেন্দ্র উকিল পাড়া গোরস্থান এলাকার সামনের ১টি…

3 hours ago

This website uses cookies.