Header Premium (728×90)

অপরাধ

ফেনী সরকারি কলেজের সামনে হামলা ছিনতাই, কিশোর গ্যাং নেতা রুবেল গ্রেফতার

তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:

ফেনী জেলার ফেনী সরকারি কলেজের সামনে কলেজ শিক্ষার্থীর ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি কিশোর গ্যাং নেতা রুবেল ভূঞাঁকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ।

২৭ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় হাজারী কলেজের ছাত্র জিবরান তায়েবী রুদ্রের ওপর অতর্কিত হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা, হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও হাত ঘড়ি ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর আহত শিক্ষার্থী জিবরান তায়েবী রুদ্র বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন, মামলার সূত্র ধরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে গতকাল সকাল ১১টার দিকে এ এস আই রিয়াদের নেতৃত্বে রুবেল ভূঞাঁকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গিয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে, এদিকে মামলার বাদী বাকি অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেফতারে আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করেছেন।

পুলিশ জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং কলেজ এলাকা ও আশপাশে টহল জোরদার করা হয়েছে।

saju

Recent Posts

ফুলগাজীতে ঔষধ ফার্মেসিতে চুরির অভিযোগে ১ যুবক আটক

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…

4 hours ago

১২ মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত পেলেন সেলিনা হায়াৎ আইভী

ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…

4 hours ago

পদ্মা নদীতে আবারও বাস পড়ল

ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…

4 hours ago

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…

4 hours ago

নিখোঁজের ১দিন পর ধান ক্ষেত থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা হোমনা উপজেলায় নিখোঁজ হওয়ার ১দিন পর পিয়ারা বেগম…

4 hours ago

ভোলায় বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নুপুর আক্তার, নিজস্ব প্রতিনিধি: ভোলা জেলা শহরের প্রান কেন্দ্র উকিল পাড়া গোরস্থান এলাকার সামনের ১টি…

5 hours ago

This website uses cookies.