তিমির চন্দ্র দাস
ক্রাইম রিপোর্ট ফেনী:
ফেনী জেলা ফুলগাজী উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার এবং ব্যক্তিগত ভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানহানি করার অভিযোগে মহি উদ্দিন খন্দকার মহি নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি ফুলগাজী থানায় এই অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক রবিউল আজিম চৌধুরী প্রঃ রাহাত।
অভিযোগ পত্র সূত্রে জানা যায় যে, বিবাদী মহি উদ্দিন খন্দকার মহি দীর্ঘদিন ধরে ফুলগাজীর কর্মরত সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক ‘ট্যাগ’ ব্যবহার করে অপপ্রচার চালিয়ে আসছেন, বিশেষ করে গত সংসদ নির্বাচনের পর থেকে মুন্সীরহাট বাজারে বিএনপি ও জামায়াত সংশ্লিষ্ট ঘটনার সংবাদ প্রকাশকে কেন্দ্র করে তিনি সাংবাদিক দের ব্যক্তিগত ভাবে আক্রমণ শুরু করেন।
বিবাদী জনৈক ব্যক্তির কাছে নিজেকে বিএনপি পন্থী সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করেন, যার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনার পর বিবাদী আরও ক্ষিপ্ত হয়ে গত ১৫ ফেব্রুয়ারি সকাল থেকে ১৬ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত স্থানীয় সাংবাদিকদের লক্ষ্য করে অনলাইনে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য ছড়াতে থাকেন এর আগে ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়েও আনোয়ার হোসেন নামক এক ব্যবসায়ীর সাথে সাংবাদিক পরিচয়ে অপপ্রচার চালানোর অভিযোগে বিবাদীর বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছিল, সে সময় তিনি ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকাও দিয়েছিলেন।
ভুক্তভোগী সাংবাদিক রবিউল আজিম চৌধুরী জানান, বারবার সতর্ক করার পরেও বিবাদী পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাংবাদিকদের পেশাগত সম্মান ক্ষুণ্ণ করছেন, এই অবস্থায় নিরাপত্তা নিশ্চিত ও অপপ্রচার বন্ধে তিনি প্রশাসনের আইনগত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয় আরো জানতে ফেনীরফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসি) এস এম মিজানুর রহমান এর সাথে কথা বললে তিনি জানায় আমরা অভিযোগটি গ্রহণ করেছি এবং এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার রংপুর: আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা নগরীর কাটাবিল এলাকায় স্কুল ছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ…
ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে ১ নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা…
ফখরুল আলম সাজু আওয়ামী লীগ সরকারের সময়কার প্রতিষ্ঠানিক লুটপাট ও অর্থপাচারের ভয়াবহ অভিজ্ঞতার রেশ না…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিক-নির্দেশনায়…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা উখিয়া উপজেলা বালুখালী এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান…
This website uses cookies.