Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

আজিমপুরে ছেলে গিয়ে দেখলেন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন বাবা

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা আজিমপুর এতিমখানার সামনে ট্রাক চাপায় আমজাদ হোসেন (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

২০ ফেব্রুয়ারি শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে লালবাগ আজিমপুর এতিমখানার বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে, মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের ছেলে সাকিব হোসেন জানান, তাদের বাড়ি ঢাকার দোহার উপজেলার জৈনকি গ্রামে, বর্তমানে থাকেন ফার্মগেট তেজকুনি পাড়া এলাকায়, পেশায় অটোরিকশা চালক ছিলেন তিনি।

সাকিব হোসেন আরও জানান, বৃহস্পতিবার রাতে তার বাবা বাসা থেকে রিকশা নিয়ে বের হন, এরপর শুক্রবার ভোরে পুলিশের মাধ্যমে দুর্ঘটনার খবর জানতে পারেন তারা, সঙ্গে সঙ্গে আজিমপুর এতিমখানার কাছে গিয়ে দেখতে পান তার বাবা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন।

পরে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন, পুলিশের মাধ্যমে জানতে পারি ভোরে এতিমখানার সামনে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তার বাবা রাস্তায় পড়ে যান, এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে, ঘটনাটি লালবাগ থানা পুলিশ তদন্ত করছে।

editor

Recent Posts

দেশে অরাজকতা বাড়িয়ে সরকার ব্যর্থ করার চক্রান্ত চলছে: রিজভী

দেশে সন্ত্রাস ও অরাজক পরিস্থিতি তৈরির মাধ্যমে বর্তমান সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে…

5 minutes ago

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: ৮০ কিমি দূরত্ব কমবে, ব্যয় ৮৪ হাজার কোটি

ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ নতুন উড়াল রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ…

8 minutes ago

অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে কুবিতে ফের মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু…

25 minutes ago

চট্টগ্রামগামী বাসে নিখোঁজ মনপুরার যুবক ফরহাদ, উদ্বিগ্ন পরিবার

ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪) নামে এক যুবক চট্টগ্রাম যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। গত ১১…

46 minutes ago

৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধের উদ্যোগ

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন,…

55 minutes ago

শুধু রাজনৈতিক নয়, আমলাতন্ত্রেও সংস্কার জরুরি: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে শুধু রাজনৈতিক…

1 hour ago

This website uses cookies.