Header Premium (728×90)

অপরাধ

কুমিল্লায় দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার

মশিউর রহমান
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লায় ৮টি গরু ও বিপুল অস্ত্রসহ আন্তঃজেলা গরু ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার ফাইবুল মাহমুদ সিফাত(১৯), ৪ মামলার আসামি নোয়াখালীর সেনবাগ উপজেলার মোঃ বেলাল(৪২), এক মামলার আসামি মোঃ নুর নবী সুমন (২৫) ও গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম এলাকার মোঃ রাহাত রাজু (২৮)।

পুলিশ জানায়, কুমিল্লার প্রান্তিক এলাকা সহ আশপাশের কয়েকটি জেলায় সম্প্রতি ধারাবাহিক ভাবে গরু চুরি ও ডাকাতির ঘটনা ঘটে আসছিল, এসব ঘটনায় চুরি ও ডাকাতির কৌশল প্রায় একই হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি গুরুত্ব পায়।

চুরি ও ডাকাতির ঘটনা নিবারণের লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে জেলার প্রতিটি থানা এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

এরই ধারাবাহিকতায়, চুরি ও ডাকাতির ঘটনাগুলোর তথ্য বিশ্লেষণ করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে।

গত ৪ জানুয়ারি ভোররাত আনুমানিক সোয়া ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় অবস্থানকালে ডিবির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি আন্তঃজেলা অভ্যাসগত গরু ডাকাত চক্র চোরাইকৃত গাভী গরু বিক্রয়ের উদ্দেশ্যে পিকআপ গাড়িযোগে ফেনী থেকে ব্রাহ্মণপাড়ার দিকে রওনা দিয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা অভ্যাসগত চোর ও ডাকাত চক্রের ৪ সদস্যকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে, পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে চক্রটির অন্যান্য সদস্যদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

অভিযান চলাকালে বিভিন্ন জাতের ৮টি চোরাই গাভী গরু, চুরির কাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রংয়ের পিকআপ ভ্যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাত চক্রের সদস্যরা চান্দিনা ও লাকসাম থানা এলাকায় সংঘটিত একাধিক গরু ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

তাদের পূর্ববর্তী অপরাধের রেকর্ড যাচাই করা হচ্ছে এবং চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন জাতের ৮টি গাভী গরু, একটি নীল-হলুদ রংয়ের পিকআপ গাড়ি, একটি দেশীয় তৈরি এলজি (বাটসহ দৈর্ঘ্য ১৯ ইঞ্চি), রাউন্ড বার বোর কার্তুজ গুলি, একটি কমলা রংয়ের লোহার কাটার (বাটসহ দৈর্ঘ্য ২৯.৫ ইঞ্চি), একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ধারালো হাসুয়া (বাটসহ দৈর্ঘ্য ২৩.৫ ইঞ্চি), একটি প্লাস্টিকের হাতলযুক্ত লোহার তৈরি কুড়াল (হাতলসহ দৈর্ঘ্য ২৪ ইঞ্চি), একটি লোহার রড (দৈর্ঘ্য ১৬ ইঞ্চি), একটি প্লাস্টিকের বাটযুক্ত স্টিলের চাপাতি (বাটসহ দৈর্ঘ্য ১১.৫ ইঞ্চি), কমলা রংয়ের বক্সে থাকা ২ পিস রকেট প্যারাসুট ফ্লেয়ার (চুরি/ডাকাতির সময় সংকেত দেওয়ার কাজে ব্যবহৃত), একটি সাদা প্লাস্টিকের বস্তা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

saju

Recent Posts

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং সমিতির নির্বাচন সভাপতি নুরুল আফছার-সাধারন সম্পাদক কামরুল হাসান সোহেল

ফখরুল আলম সাজু ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং পেশাজীবি সমবায় সমিতির নির্বাচনে…

8 hours ago

এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর লক্ষ্যে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর। সেবার ব্রতে চাকরি-এই শ্লোগানে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর…

13 hours ago

ব্রাহ্মণপাড়ায় গোয়াল ঘর থেকে গাঁজা উদ্বার গ্রেফতার-২

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা শশীদল ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া-গাঙ্গপাড় এলাকায় পুলিশের বিশেষ অভিযান…

14 hours ago

আমজাদ হাটে ডাকাতের হাতে গৃহবধূ হত্যা এলাকায় চাঞ্চল্য

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন দক্ষিণ তালবাড়িয়া এলাকায় ১ গৃহবধূকে হত্যা…

19 hours ago

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী…

1 day ago

আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এর নির্দেশনায় অপরাধ দমন ও…

1 day ago

This website uses cookies.