Header Premium (728×90)

অপরাধ

জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও বাস জব্দসহ ২ জন মাদক কারবারি আটক

মোঃ রাকিব হাসান
জামালপুর:

জামালপুরে শহরের দড়িপাড়া এলাকায় একটি বাসে বৃহস্পতিবার রাতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও বাস জব্দসহ ২ জন মাদক কারবারি আটক করেছে সদর থানা পুলিশ।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, মোঃ সোহেল মাহমুদ পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিবের নেতৃত্বে এসআই মোঃ শহিদুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি বাসে যাত্রীবেশে কক্সবাজার হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ইয়াবা ট্যাবলেট জামালপুরে আনা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে দড়িপাড়া এলাকায় মেসার্স স্নিগ্ধা মটরস এর সামনে পাকা রাস্তার উপর বাস থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় ০২ জন ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২২,০০০ (বাইশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ডিগ্রীরচর পশ্চিমপাড়া মৃত হাসমত আলীর ছেলে মোঃ আব্দুল মতিন (৪৭), ও তার স্ত্রী মোছাঃ শাহিদা বেগম (৩৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতোপুর্বেও মাদক মামলা রয়েছে।

saju

Recent Posts

ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা…

15 hours ago

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা রাউজান উপজেলা পাহাড়তলী ইউনিয়নে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়ার…

15 hours ago

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে প্যাকেট নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-৫

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চান্দিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল…

15 hours ago

জাল টাকার নোট সহ গ্রেফতার-৭

ফখরুল আলম সাজু ঠাকূরগাঁও জেলা ও পঞ্চগড় জেলার আটোয়ারী থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৭…

15 hours ago

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর

যখন সময় ডেস্ক রিপোর্ট: ফরিদপুর জেলায় ডিবি পুলিশের হেফাজতে ১ যুবকের মৃত্যুর অভিযোগ করেছে তার…

16 hours ago

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক-১

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শহীদ মিনারের পেছনের রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান…

17 hours ago

This website uses cookies.