১৩ ঘণ্টা পর ভেসে উঠল কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি (উজানপাড়া) গ্রামের শিশু নাজিমের (৭) মরদেহ
স্টাফ রিপোর্টার রংপুর
আজ (২০ আগস্ট) বুধবার
ভোর সাড়ে ৫টার দিকে প্রায় ১৩ ঘণ্টা পর ভেসে উঠেছে
রংপুর জেলার পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি (উজানপাড়া) গ্রামের শিশু নাজিমের (৭) মরদেহ।
রংপুর জেলার পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি (উজানপাড়া) গ্রামে বড় ভাইয়ের কাঁধে চড়ে ঘাঘট নদ পার হওয়ার সময় ডুবে যায় নাজিম।
নাজিম মোংলাকুটি উজানপাড়া গ্রামের দিনমজুর আশা মিয়ার দ্বিতীয় ছেলে। সে স্থানীয় শুল্লিপাড়া প্রাইমারি স্কুলের শিশু শ্রেণিতে পড়ালেখা করতো।
এর আগে (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকেমঙ্গলবার উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি (উজানপাড়া) গ্রামে বড় ভাইয়ের কাঁধে চড়ে ঘাঘট নদ পার হওয়ার সময় ডুবে যায় নাজিম।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে নাজিম তার বড় ভাই স্বাধীনের সঙ্গে ঘাঘট নদের পাড়ে একটি কলাবাগানে কলা খেতে গিয়েছিল। কলা খেয়ে ছোট ভাই নাজিমকে কাঁধে করে নদ পার করার চেষ্টা করে স্বাধীন। কিন্তু নদে পানি বেশি থাকায় সে মাঝপথে ভারসাম্য হারিয়ে ফেলে। এ সময় নাজিম ডুবে যায়। স্বাধীন তীরে পৌঁছে চিৎকার দিয়ে ঘটনা সবাইকে জানালে প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাঁদের দলে ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারেননি। পরে রংপুর ফায়ার সার্ভিস থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। অবশেষে আজ বুধবার ভোরে তার মরদেহ নদের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ফখরুল আলম সাজু ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং পেশাজীবি সমবায় সমিতির নির্বাচনে…
স্টাফ রিপোর্টার রংপুর। সেবার ব্রতে চাকরি-এই শ্লোগানে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা শশীদল ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া-গাঙ্গপাড় এলাকায় পুলিশের বিশেষ অভিযান…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন দক্ষিণ তালবাড়িয়া এলাকায় ১ গৃহবধূকে হত্যা…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী…
স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এর নির্দেশনায় অপরাধ দমন ও…
This website uses cookies.