Header Premium (728×90)

অপরাধ

গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার রংপুর।

চোরাই মোটরসাইকেলসহ মোরশেদুল ইসলাম সুমন (২৫) নামে ১ জন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সুমন নগরীর ময়নাকুটির চিলারঝার এলাকার দুলাল মিয়ার ছেলে।

আজ (২ আগস্ট) শনিবার
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) মনিষ সরকার

এসআই এর দেওয়া তথ্য মতে, গত ৩১ জুলাই সন্ধ্যা ৭টার সময় বেনুঘাট (ধনীটারী) এলাকার বাদশা মিয়ার ব্যবহৃত ১৫০ সিসির পালসার মোটরসাইকেল চুরি হয়। এ বিষয়ে গত (১ আগস্ট) শুক্রবার হারাগাছ থানায় একটি চুরির মামলা করেন ভুক্তভোগী। পরবর্তিতে মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে হারাগাছ থানা পুলিশ। অভিযানে চোরাই মোটরসাইকেলসহ সন্দেহে মোরশেদুল ইসলাম সুমনকে (২৫) রংপুর নগরীর চওড়ারহাট এলাকা থেকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরও ‍দুইজন সহযোগী সিয়াম (২৫) ও ইনজামাম উল হক (৩১) মিলে মোটরসাইকেলটি চুরি করেছেন।

মেট্রোপলিটন হারাগাছ থানার এসআই মনিষ সরকার জানান, গ্রেফতার সুমনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক ২ জনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। উদ্ধার করা মোটরসাইকেলটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Md Akash Hossain

Recent Posts

রাজধানীর ঢাকার পর চট্টগ্রামেও এআই ক্যামেরা

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম…

4 hours ago

সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান, তারাব পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং…

4 hours ago

ফুলগাজীতে ঔষধ ফার্মেসিতে চুরির অভিযোগে ১ যুবক আটক

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…

9 hours ago

১২ মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত পেলেন সেলিনা হায়াৎ আইভী

ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…

9 hours ago

পদ্মা নদীতে আবারও বাস পড়ল

ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…

9 hours ago

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…

10 hours ago

This website uses cookies.