বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার,
মো:মনির মন্ডল উপজেলা প্রতিনিধি বলিয়াকান্দি,
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই আসামী হলেন- নাসিরুল্লা বিশ্বাস (৪৫), মোঃ হৃদয় মল্লিক (২৫)।
শনিবার (০৩ মে) বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ,কে,এম ফরিদ হোসেন (বাবু) চেয়ারম্যানের বাড়ীর সামনে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ অভিযানে নাসিরুল্লা বিশ্বাস (৪৫) ও হৃদয় মল্লিক (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামী নাসিরুল্লা বিশ্বাসের বিরুদ্ধে পূর্বে বালিয়াকান্দি থানায় দুটি মাদক ও একটি চুরির মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া বালিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো: মনির মন্ডল
উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দি রাজবাড়ী,
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা শনিআখড়া এলাকায় লাইফ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় ১ নবজাতকের…
🤲🤲 জাহান্নামের অগ্নিশিখা ১ দিন আসবে, ঐ দিনটা কোন দিন হবে আপনাদের জানা আছে?…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ…
স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার…
ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…
This website uses cookies.