রংপুরের ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ১১টায় তিনি মন্দির প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্দির কমিটির সভাপতি বাবতোষ সরকার বাচ্চু ও সাধারণ সম্পাদক খোকন সরকার। এ সময় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রাম জীবন কুন্ড, মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। সকাল সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিনি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। পথে তারাগঞ্জ ও পাগলাপীরসহ সড়কের দুই পাশে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও গাড়ির ভেতর থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
পূজামণ্ডপে প্রবেশ করে প্রধানমন্ত্রী পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বী সদস্যদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম রংপুর সফর। পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে তার রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে।
পূজার সূচি অনুযায়ী, ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়েছে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ উৎসব।
জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স কর্তন করে নতুন পিডিএস আইডি নিবন্ধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক…
মসজিদ, মাদরাসা ও কবরস্থান নিয়ে সমন্বিত কমপ্লেক্স গড়ে তোলা এবং এর আয় ও ব্যয়ের ক্ষেত্রে…
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়, বরং আরও বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের…
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।…
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মাননা ব্যালন ডি’অর বিজয়ী ঘোষণার সময় ঘনিয়ে আসছে। ২৬ অক্টোবর…
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী মাসে চীনের শেনচেন শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং…
This website uses cookies.