রাঙ্গামাটি শহরে পুলিশের বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিল (৩২) সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে শহরের রাজবাড়ি এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
একই দিন সকালে শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন তবলছড়ি এলাকার মো. ফারুক (৪৮), স্বর্ণটিলা এলাকার মো. ইলিয়াস রনি (২৮) ও মো. নাজিম উদ্দিন (২৪), রিজার্ভবাজার এলাকার জাহেদ (২২) ও মো. তালাশি (৩৫), পুরাতন হাসপাতাল এলাকার মোসলেম খাঁ ভূট্রো (৫৫), স্বর্ণটিলা এলাকার মো. আবু তালেব (৩৪), শান্তিনগর এলাকার মো. হাসান সুজন (৩০), ওয়াপদা কলোনির মো. নিশান (৩১) এবং সদর উপজেলার বালুখালী ইউনিয়নের নমনী পাড়ার বাঁশি চাকমা (৩৫)।
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে মাদক কারবারি এবং কয়েকজনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রীকে নিকাব পরার কারণে কটাক্ষ ও হেনস্তার অভিযোগ উঠেছে। এই…
সুনামগঞ্জের জগন্নাথপুরে সদ্য নিয়োগপ্রাপ্ত ৭৮ জন নবীন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে উপজেলা…
বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের শেষ দিনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ছিল উপচে পড়া ভিড়। ৭ অক্টোবরের…
রাজধানীর উত্তরায় ঢাকা কলেজের বিজয়-৭১ বাসের সঙ্গে আইইউবিএটির একটি বাসের সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে…
শ্রমিকের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর…
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সেপ্টেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে…
This website uses cookies.