Header Premium (728×90)

Categories: সারাদেশ

সাত বছর পর খুলছে সিলেটের ঐতিহ্যবাহী জালালাবাদ পার্ক

সিলেট নগরের ঐতিহ্যবাহী জালালাবাদ পার্ক দীর্ঘ সাত বছর ধরে বন্ধ থাকার পর আবারও নগরবাসীর জন্য খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সোমবার (৫ অক্টোবর) দুপুরের দিকে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পার্কটি পরিদর্শন করেন এবং দ্রুত সংস্কারকাজ শুরু করে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সময় সিসিক প্রশাসক জানান, পার্কের নিরাপত্তায় সিসিকের নিজস্ব নিরাপত্তাকর্মী নিয়োগ করা হবে, যারা পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। এছাড়া পার্কটিকে নগরের একটি আকর্ষণীয় স্থান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

সিসিকের তথ্যমতে, প্রায় ৯৪ শতক জমির ওপর সাবেক সিলেট পৌরসভা এই পার্কটি নির্মাণ করেছিল। এক পর্যায়ে অবহেলা ও অরক্ষিত অবস্থার কারণে পার্কটি অপরাধীদের আড্ডাস্থলে পরিণত হলে তা তালাবদ্ধ করে দেওয়া হয়। ২০০৫ সালে এখানে ১৬ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নাগরিক ও পরিবেশবাদীদের আন্দোলনের মুখে সেই পরিকল্পনা বাতিল হয়। এরপর ২০১০ সালে সংস্কারের মাধ্যমে পার্কটি একবার খুলে দেওয়া হয়েছিল।

পরবর্তীতে ২০১৬ সালে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে পার্কটিকে শিশুপার্কে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই প্রকল্পের আওতায় ১০ ফুট উঁচু সীমানাপ্রাচীর, প্রবেশফটক ও বিভিন্ন রাইড স্থাপনের কথা থাকলেও অর্থসংকটের কারণে কাজ অসম্পূর্ণ থেকে যায়। সেই সময় থেকেই পার্কটি কার্যত বন্ধ রয়েছে।

পার্ক পরিদর্শনকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ঢাকা প্রথম বিভাগ হকি লিগ

দীর্ঘ তিন বছর পর আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রথম বিভাগ হকি…

2 minutes ago

রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পণ, কারাগারে শ্রমিক ও যুবদল নেতা

২০১৭ সালের একটি রাজনৈতিক মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক সদস্য…

7 minutes ago

খুলনায় দেড় মাসের ব্যবধানে বাবা-ছেলে খুন, আতঙ্কে এলাকাবাসী

খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় আক্তার ঢালী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা…

13 minutes ago

শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ৬৯৫ তম ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষকের অংশগ্রহণে ৬৯৫ তম…

18 minutes ago

ঢাবি হলের নয়তলা থেকে ঝাঁপ দিয়েও প্রাণে বাঁচলেন শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ ভবনের নবম তলা থেকে ঝাঁপ দেওয়া এক শিক্ষার্থী প্রাণে বেঁচে…

20 minutes ago

দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা সাত দিনের ছুটি ঘোষণা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে…

50 minutes ago

This website uses cookies.