পাবনা সদর উপজেলায় সুমন হোসেন (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন বিল ভাদুড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অত্যন্ত নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সুমনকে হত্যা করা হয়েছে। ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বাবার বরাত দিয়ে তিনি আরও জানান, ওই যুবক মাদকাসক্ত ছিলেন।
তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত কারণ জানার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানানো হয়েছে।
পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই দিনের সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন। সফরকালে তিনি দেশটির রাষ্ট্রপতি ও…
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ৪১ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত…
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষায় সক্রিয় হচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের…
পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে…
সৌদি আরবের আসির প্রদেশে জাহেদুল ইসলাম শুভ (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার…
বাংলা বা ওয়েস্ট বেঙ্গল নয়, এবার বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার…
This website uses cookies.