Header Premium (728×90)

Categories: সারাদেশ

কালিয়াকৈরে শুরু হলো ৬০০ গাইডের জাতীয় ক্যাম্প

প্রকৃতির সান্নিধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, সৃজনশীলতা ও আত্মনির্ভরতার শিক্ষা নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাজীপুরের কালিয়াকৈরে জড়ো হয়েছেন প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার। বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬ শুরু হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়ায় অ্যাসোসিয়েশনের জাতীয় ক্যাম্প এলাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। আগামী ৯ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মাহমুদ নিলয় এবং সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা। বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রেড-১ কর্মকর্তা (অব.) কাজী জেবুন্নেছা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ক্যাম্পে অংশ নেওয়া গাইডদের মধ্যে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং গাইড কমিশনার ডা. মারিয়া ইয়াসমিনসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো তাঁবু স্থাপন, প্রকৃতির মাঝে অবস্থান এবং বিভিন্ন প্রশিক্ষণ ও সৃজনশীল কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্বগুণ, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও আত্মনির্ভরতা বিকাশে সহায়তা করা। এর পাশাপাশি গাইডরা তাদের সুপ্ত প্রতিভা বিকাশে নানা কার্যক্রমে অংশ নিচ্ছেন। ১৯৭৩ সালে বাংলাদেশ সরকারের ৩১ নম্বর আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন বিদ্যালয়ের নিয়মিত পাঠ্যক্রমের সম্পূরক হিসেবে মেয়ে শিশু, কিশোরী ও যুব নারীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মক্কা চুক্তির আওতায় হুতিদের বিরুদ্ধে সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান-তুরস্ক

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান অভিযানে সৌদি আরবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত…

7 minutes ago

ঢাকায় কোচিং করতে আসা কিশোর রাকিবকে হত্যার পর নীলফামারীতে লাশ গুম

এইচএসসি পরীক্ষা শেষে ঢাকায় কোচিং করতে আসা শিক্ষার্থী রাকিবুল ইসলামকে হত্যার পর কার্টনে ভরে নীলফামারীতে…

17 minutes ago

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে না: সালাউদ্দিন টুকু

সাভারে দুর্গাপূজা ২০২৬-এর প্রস্তুতি সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে…

20 minutes ago

নিকাব পরিহিত ছাত্রীকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানাল ইসলামী ছাত্রীসংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রীকে নিকাব পরার কারণে কটাক্ষ ও হেনস্তার অভিযোগ উঠেছে। এই…

25 minutes ago

জগন্নাথপুরে নবনিযুক্ত ৭৮ প্রাথমিক শিক্ষককে বরণ করল শিক্ষক সমিতি

সুনামগঞ্জের জগন্নাথপুরে সদ্য নিয়োগপ্রাপ্ত ৭৮ জন নবীন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে উপজেলা…

28 minutes ago

বীর মুক্তিযোদ্ধা তালিকায় নাম তোলার শেষ দিনে আবেদনের উপচে পড়া ভিড়

বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের শেষ দিনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ছিল উপচে পড়া ভিড়। ৭ অক্টোবরের…

30 minutes ago

This website uses cookies.