গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক ও সামাজিকভাবে কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট জালাল উদ্দিন খান। রোববার দুপুরে টঙ্গীর গুটিয়া আন্দারুল এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে চালানো অপপ্রচারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। অ্যাডভোকেট জালাল উদ্দিন খান টঙ্গী পশ্চিম থানা বিএনপির ৫২ নম্বর ওয়ার্ডের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে জালাল উদ্দিন খান দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের নেতা নূর নবী হৃদয়ের নাশকতামূলক ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। গত ২৯ সেপ্টেম্বর টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর নবী পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে এলাকায় সন্ত্রাস ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়। এই ঘটনায় নূর নবীর বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি ফৌজদারি মামলা (মামলা নং-২২(৯)২৬) দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গত ৩ অক্টোবর নূর নবী ও তার অনুসারীরা গুটিয়া এলাকায় ঝটিকা মিছিলের পরিকল্পনা করে এবং তার বাড়িতে দুটি ব্যানার ও ১০টি তাজা ককটেল মজুত করে রাখে। বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী দলের সহায়তায় শনিবার বিকেলে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। জালাল উদ্দিনের অভিযোগ, এই ঘটনার পর থেকেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নূর নবীর ইন্ধনে তার আত্মীয়-স্বজনরা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে মো. মদন মিয়া, আব্দুল খালেক, স্বপন মিয়া, আবু হানিফ ও দুলু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাসায়নিক অণুর দর্পণ প্রতিবিম্ব ও অপ্রতিসম জৈব সংশ্লেষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জাপানের কেনসো সোয়াই ও…
যুক্তরাজ্যে সমকামী সেজে ভুয়া নথিপত্র ব্যবহারের মাধ্যমে আশ্রয় আবেদন করার অভিযোগে অন্তত তিনজনকে গ্রেপ্তার করেছে…
জামালপুরের মাদারগঞ্জের কাশফিয়া জান্নাত কুহু আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর প্রাথমিক মনোনয়ন পেয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ…
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় বেতন কাঠামো, ২০২৬ কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে…
জয়পুরহাটের ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রিপোর্ট দেখানোর সময় এক স্বজনকে চিকিৎসক ও তাঁর সহযোগীরা মারধর…
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরকে সামনে রেখে নয়াদিল্লি সফর করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার…
This website uses cookies.