কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক বাল্কহেড চালককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মেঘনা নদীসংলগ্ন নবাব ব্রিকফিল্ডের পাশে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. আজিমুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় নির্ধারিত এলাকায় দুটি এক্সকেভেটর ব্যবহার করে মেঘনা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিষয়টি ধরা পড়ে। ঘটনাস্থল থেকে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি পল্টুন, একটি বাল্কহেড ও দুটি এক্সকেভেটর জব্দ করা হয়। এ সময় বাল্কহেডের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাটি উত্তোলনের বিষয়ে কোনো বৈধ অনুমতি বা কাগজপত্র দেখাতে পারেননি। পরে অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়েছে।
অভিযান শেষে জব্দ করা আলামতগুলো স্থানীয় নৌপুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. আজিমুল হক বলেন, নদীর তীর রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মেঘনা নদীর তীর ক্ষতিগ্রস্ত করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, নদীর তীর রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ কোনো পক্ষকে খুশি করতে নয়, বরং নিজেদের ব্যবসায়িক স্বার্থ…
২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬০ শতাংশ হয়েছে, যেখানে পুরো বছরের সামগ্রিক…
কিশোরগঞ্জের কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা জামায়াতে…
ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ…
মতিঝিলের ঐতিহাসিক বাংলার বাণী ভবনটি এখন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের অনুসারীদের নিয়ন্ত্রণে। ৫ই…
সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ৩…
This website uses cookies.