রাজবাড়ীর গোয়ালন্দে অসাবধানতাবশত পানিভর্তি বালতিতে পড়ে তাসফিয়া নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রবিউল্লাহ বেপারীপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত তাসফিয়া ওই এলাকার ইলিয়াস শেখের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে টিউবওয়েলের কাছে খেলা করছিল তাসফিয়া। সেখানে শাপলা ফুল রাখার জন্য পানিভর্তি একটি বালতি রাখা ছিল। পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় শিশুটি ওই বালতির পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাকে বালতির পানিতে পড়ে থাকতে দেখেন এবং দ্রুত উদ্ধার করেন।
উদ্ধারের পর তাসফিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির পাশে খোলা অবস্থায় পানিভর্তি বালতি রাখায় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে। ছোট শিশুদের জন্য সামান্য পানিও যে মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে, তা উল্লেখ করে সবাইকে পানিভর্তি পাত্র খোলা না রাখার পরামর্শ দিয়েছেন প্রতিবেশীরা।
দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী প্রীতম…
ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের সহায়তায় শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে ‘পিচ্চি…
রাজধানীর কাফরুল থানা এলাকায় কে এম মাহমুদুল হাসান নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা…
মালয়েশিয়ার লোজিন হাইল্যান্ডসে পাহাড়ধসের ঘটনায় নিখোঁজ বাংলাদেশি শ্রমিক মো. ফাহাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।…
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠীতে আজও ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার আমলে নির্মিত…
নীলফামারীর সৈয়দপুরে স্থায়ী পুনর্বাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করাসহ চার দফা দাবিতে লংমার্চ করেছেন স্থানীয়…
This website uses cookies.